ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়েব সিরিজে মৌ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেক ব্যবসা সফল ছবির নির্মাতা শাহীন সুমন আন্ডারওয়ার্ল্ডের গল্পে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। তারকাবহুল এই সিরিজটির নাম ‘মাফিয়া’। এখানে থাকবে প্রেম, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতায় মোড়ানো ভালোবাসা, ক্ষমতার মোহ, প্রতারণার গল্প। এবার জানা গেল, তার এই ওয়েব সিরিজে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌ খান। এর আগে পরিচালক জানিয়েছিলেন ‘মাফিয়া’-তে প্রধান একটি চরিত্রে দেখা যাবে নন্দিত অভিনেতা জাহিদ হাসানকে। আরো থাকবেন শ্যামল মাওলাসহ অনেক প্রিয়মুখ। এবার জানা গেল মৌ খানের নাম। এই অভিনেত্রীর চরিত্রটি এখানে বেশ চমক জাগানিয়া বলে জানান পরিচালক।

এদিকে এ ওয়েব সিরিজে কাজ করা প্রসঙ্গে মৌ খান বলেন, শাহীন সুমন ভাই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির বড় মাপের একজন পরিচালক। তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজে অনেক আনন্দিত। অনেক বড় অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ হবে এখানে। আশা করছি ভালো কিছু হবে। পরিচালক শাহীন সুমন জানান, তারই গল্প ভাবনায় দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে ‘মাফিয়া’ নির্মিত হবে ১৫০ পর্বে। ১২ই আগস্ট থেকে এর শুটিং শুরু হয়েছে নারায়ণগঞ্জে। এ ছাড়াও ঢাকা ও কক্সবাজারে এ ওয়েব সিরিজের দৃশ্যায়ন হবে। একসঙ্গে তিন ক্যামেরা দিয়ে চলবে কাজ। এখানে তার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে আছেন লরিন খান। সেলিম খানের শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ ওয়েব সিরিজটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির চ্যানেল ভয়েস টিভি’র ইউটিউব, ফেসবুক ও ওয়েব পোর্টালে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ওয়েব সিরিজে মৌ খান

আপডেট টাইম : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০