ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চম্পার সঙ্গে টিভি নাটকে মিশা সওদাগর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো টেলিভিশন নাটকে অভিনয় করছেন চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগর। নাগরিক টিভিতে প্রচারের অপেক্ষায় থাকা ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামের ধারাবাহিক নাটকে তিনি অভিনয় করছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটকটি।

নাটকে মিশা সওদাগরকে পুরান ঢাকার আতর ব্যবসায়ীর চরিত্রে দেখা মিলবে। ধারাবাহিকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

মিশা ছাড়াও চিত্রনায়িকা চম্পা, নাবিলা ইসলাম, প্রিয়াঙ্কা জামান, সাব্বির অর্ণব, মুশফিক ফারহান, আল মনসুর, ফারুক আহমেদ, চাষি আলম, কাজল সুবর্ণসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চম্পার সঙ্গে টিভি নাটকে মিশা সওদাগর

আপডেট টাইম : ০২:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০