হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী সিনেমার পরিচালক নাগ অশ্বিনের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করবেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
এরই মধ্যে দীপিকা সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এসবই পুরোনো খবর। নতুন খবর হলো সিনেমাটির জন্য প্রভাস পারিশ্রমিক নিচ্ছেন ১০০ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, প্রভাস পারিশ্রমিক হিসেবে নেবেন ৭০ কোটি রুপি। আর ডাবিং রাইটস নেবেন ৩০ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয়ের জন্য মোট ১০০ কোটি রুপি নেবেন প্রভাস।
ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন রজনীকান্ত। রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরবার’। এ সিনেমার জন্য রজনীকান্ত পারিশ্রমিক নিয়েছিলেন ৭০ কোটি রুপি। এবার রজনীকান্তকে টপকে গেলেন প্রভাস।
Reporter Name 
























