ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ভিকি-ক্যাটের প্রেম গুঞ্জনে নতুন হাওয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেম করছেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। বহুদিন ধরে ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে এমনই খবর ভেসে বেড়াচ্ছে। এই দুই তারকা একাধিক বার একসঙ্গে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছেন। কখনো রাতে ডিনার ডেটে যাওয়া, আবার কখনো কোনো অনুষ্ঠানে তাদের একসঙ্গে হাজির হওয়া এটাই বলে দেয়, ‘কুছ কুছ হোতা হ্যায়’।

যদিও ভিকি বা ক্যাটরিনা কখনোই এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তাই থামেনি তাদের প্রেমের গুঞ্জনও। বরং সম্প্রতি সেই গুঞ্জনে নতুন হাওয়া লেগেছে। কারণ এই করোনার মধ্যেই ক্যাটরিনার কাইফের বাড়ির সামনে থেকে ভিকি কৌশলকে ক্যামেরার লেন্সে বন্দি করেছেন পাপারাজ্জিরা।

সেই ছবিতে দেখা যায়, ক্যাটরিনার বাড়ির সামনে গাড়ি থেকে নামছেন ভিকি। পরনে টি-শার্ট আর প্যান্ট। করোনা আবহের জন্য মাস্কে ঢাকা অভিনেতার মুখ। এই ছবি প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা ও ভিকির ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নানা রকমের কমেন্টে বলিউডের এই দুই তারকাকে ভরিয়ে দেন তারা।

কাজের ক্ষেত্রে এই মুহূর্তে পরবর্তী ছবি ‘ফোনভূত’ নিয়ে ব্যস্ত আছেন ক্যাটরিনা কাইফ। এই ছবিতে তার সহ-অভিনেতা ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী। অন্যদিকে, ভিকি ব্যস্ত স্যাম মানেকশের বায়োপিক নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। তবে এসবকে ছাপিয়ে আলোচনায় দুই তারকার প্রেমপর্ব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভিকি-ক্যাটের প্রেম গুঞ্জনে নতুন হাওয়া

আপডেট টাইম : ০৩:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০