ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবে শুরু হচ্ছে শাকিবের ‘নবাব এলএলবি’র শুটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গেল মার্চে শুটিং শুরুর কথা ছিলো অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবির। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। কথা ছিলো ছবিটি রোজার ঈদে মুক্তি পাবে। কিন্তু মাঝে করোনা এসে সব এলোমেলো করে দেয়। স্থগিত হয়ে যায় ছবিটির শুটিং। অবশেষে ২০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং।

পরিচালক অনন্য মামুন জানান, আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে ‘নবাব এলএলবি’র শুটিং। কোথায় কোথায় শুটিং হবে কিংবা কবে মুক্তি এসব নিয়ে বিস্তারিত জানানো হবে ১২ আগস্ট।

‘নবাব এলএলবি’তে শাকিব খান ও মাহিয়া মাহি আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে স্পর্শিয়ার চরিত্র সম্পর্কে এখনই কিছু জানাতে চান না নির্মাতা। তিনি বলেন, স্পর্শিয়ার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তাই এখন ওর চরিত্র নিয়ে কিছুই বলতে চাই না।

এই ছবিটি প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন। তারা ইতোমধ্যে নির্মাণ করেছে ‘মেকআপ’ ও ‘সাইকো’ নামের দুই ছবি। এগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কবে শুরু হচ্ছে শাকিবের ‘নবাব এলএলবি’র শুটিং

আপডেট টাইম : ০৫:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০