ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদিতা হয়ে আসছেন পূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অতি সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় এবং সবচেয়ে কম বয়সী নায়িকা পূজা চেরি। ছবিটির নাম ‘হৃদিতা’। পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে পূজাকে। তার বিপরীতে রয়েছেন আলোচিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির জাদরেল পুলিশ অফিসার এবিএম সুমনকে।

ইস্পাহানী আরিফ জাহানের ‘হৃদিতা’ ২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছে। ছবিটি নির্মিত হবে জনপ্রিয় লেখক আনিসুল হকের ‘হৃদিতা’ গল্প অবলম্বনে। এই ছবির মাধ্যমে প্রথমবার এমিএম সুমনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন ‘পোড়ামন টু’ খ্যাত নায়িকা পূজা চেরি।

নতুন ছবিটি সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘ইস্পাহানী আরিফ জাহান আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একজন পরিচালক। তার সঙ্গে এটা আমার প্রথম ছবি হতে যাচ্ছে। ছবিটি আবার নির্মিত হচ্ছে আনিসুল হকেরর মতো জনপ্রিয় লেখকের গল্পে। এখানে আমার চরিত্রের নাম হৃদিতা। চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

কয়েকটি ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের পর ২০১৮ সালে ‘নুরজাহান’ ছবিটির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক করেন পূজা চেরি। এরপর একে একে ‘পোড়ামন টু’, ‘দহন’ এবং ‘প্রেম আমার টু’ নামে আরও তিনটি ছবি মুক্তি পায় তার। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শান’ এবং ‘জ্বীন’ নামে পূজা অভিনীত আরও দুটি ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হৃদিতা হয়ে আসছেন পূজা

আপডেট টাইম : ০৫:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০