ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রাখিবন্ধনের দিন অক্ষয়ের হাতে নতুন সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে সবচেয়ে ব্যস্ত অক্ষয় কুমার। লকডাউনের পর শুটিংয়েও ফিরছেন সবার আগে।

এর মধ্যে রাখিবন্ধন উপলক্ষে সোমবার নতুন ছবির ঘোষণা দিলেন, শিরোনাম ‘রক্ষা বন্ধন। পরিচালনা করবেন আনন্দ এল রাই। ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন অক্ষয়, যেখানে তার সঙ্গে কয়েকজন কিশোরীকে দেখা যাচ্ছে। সামনের বছর নভেম্বরে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নতুন ছবির ঘোষণার খবর দিয়ে আনন্দবাজার পত্রিকা আরও জানায়, অক্ষয়ের হাতে কাজের অভাব নেই। ‘বেল বটম’-এর শুটে এ মাসেই তার লন্ডন যাওয়ার কথা। এর পর অক্টোবর নাগাদ আনন্দের পরিচালনায় শুরু করবেন ‘অ্যাতরঙ্গি রে’। ছবিতে তার সঙ্গে রয়েছেন সারা আলী খান ও ধানুশ।

‘রক্ষা বন্ধন’ প্রসঙ্গে অক্ষয়ের বক্তব্য, ‘‘এত তাড়াতাড়ি আমার ক্যারিয়ারে কোনো ছবি সাইন করিনি। এই ছবির গল্প এতটাই মনের কাছের যে, সঙ্গে সঙ্গে একটা ছাপ ফেলে দেয়।’’ ছবিটি বোন অলকার উদ্দেশে উৎসর্গ করেছেন অক্ষয়। পাশাপাশি এটাও জানিয়েছেন যে, আনন্দের সঙ্গে অলকাও এই ছবির প্রযোজক ও নিবেদক হিসেবে থাকবেন।

অক্ষয়ের দীর্ঘ ক্যারিয়ারে অনেক পরিচালকের সঙ্গেই সখ্য গড়ে উঠেছে। প্রিয়দর্শন, আব্বাস-মাস্তানের নাম সেই তালিকায় আছে। এবার পর পর দুটি ছবি দিয়ে আনন্দের সঙ্গে অক্ষয়ের নতুন জুটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাখিবন্ধনের দিন অক্ষয়ের হাতে নতুন সিনেমা

আপডেট টাইম : ০৪:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০