ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পারিশ্রমিক কমালেন সালমান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ছবির শুটিং ও রিলিজ পিছিয়ে গেলেও এ বছর রিয়্যালিটি শো ‘বিগ বস’ হবে বলেই শোনা যাচ্ছে। বলার অপেক্ষা রাখে না, গত কয়েক বছরে সালমান খানের জনপ্রিয়তার একটি প্রধান স্তম্ভ এই শো। সেলেব প্রতিযোগী, অনামী প্রতিযোগী বা সাজানো ঝগড়া সপ্তাহে একবার ছোট পর্দায় সালমানের দর্শন ও তাঁর টিপ্পনীর সঙ্গে এদের কোনওটারই তুলনা চলে না। তাই এই শোয়ের জনপ্রিয়তার সঙ্গে বড় দরও হাঁকেন ভাইজান। কিন্তু করোনার কোপে পারিশ্রমিক কমাতে বাধ্য হচ্ছেন ভাইজান। এমন খবর শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।

গত বছর ‘বিগ বস সিজন থার্টিন’-এর জন্য ভাইজান নাকি সপ্তাহে ১৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। একই দিনে তিনি দু’টি এপিসোডের শুট করেছিলেন। সে দিক থেকে এপিসোড প্রতি সাড়ে ছয় কোটি টাকা হেঁকেছিলেন সালমান। তবে এবার করোনার কারণে ব্যবসায় মন্দার জন্য সংশ্লিষ্ট চ্যানেল সালমানের কাছে পারিশ্রমিক কমানোর আবেদন রেখেছে। শোনা যাচ্ছে, এবারে ভাইজান সপ্তাহে পারিশ্রমিক নেবেন ৯ কোটি টাকা। দু’তিনটি সিজন আগে এই অঙ্কের কাছাকাছি পারিশ্রমিক পেতেন সালমান।

মহামারির কারণে শোয়ের ফরম্যাটেও অনেক পরিবর্তন আসছে বলে শোনা যাচ্ছে। বাজেট কমাতে হচ্ছে নির্মাতাদের। তাই এবার শোয়ে চার-পাঁচ জন সেলেব থাকবেন। বাকি প্রতিযোগীরা থাকবেন আমজনতার মধ্য থেকেই। গত কয়েকটি সিজনে একজন করে সাধারণ প্রতিযোগী রাখা হত।

এবারের শোয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি। শোনা যাচ্ছে, হাউসের ভিতরে থাকাকালীন যে টাস্ক দেওয়া হয়, সেখানেও গুরুত্ব পাবে হাইজিন বজায় রাখা। প্রতিযোগীদের চুক্তিপত্র নাকি তেমন ভাবেই তৈরি করা হচ্ছে। হাইজিন মানার ক্ষেত্রে আপস করলে কমতে পারে পারিশ্রমিকও।

সাধারণত পনেরো সপ্তাহ বিগ বস’-এর হাউসে থাকতে হয় প্রতিযোগীদের। কিন্তু করোনার কারণে সে মেয়াদও কমতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পারিশ্রমিক কমালেন সালমান খান

আপডেট টাইম : ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০