ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসিতে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করলেন পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:১০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এফডিসিতে পাঁচটি গরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শনিবার সকালে এফডিসির ভেতরে ৪ নম্বর ফ্লোরের (সদ্য বিলুপ্ত) সামনে কোরবানি দেওয়া হয়। এরপর মাংস প্রস্তুত করে অসহায় শিল্পীদের জন্য প্যাকেট করা হয়। পরীমণি এফডিসিতে আসেন বিকেল চারটায়। সোয়া ৪টায় এফডিসির গেটে সবাইকে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করেন তিনি। এফডিসিতে কয়েক বছর ধরে কোরবানি দিয়ে আসছেন পরীমণি। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ। তারই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে কোরবানি দিলেন পরীমণি।

পরীমণি বলেন, কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। মহামারি করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর পাঁচটি গরু কোরবানি দিয়েছি। সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এফডিসিতে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করলেন পরীমণি

আপডেট টাইম : ০৩:১২:১০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০