ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এবার দ্বিতীয় বিয়ে নিয়ে সোজাসাপ্টা উত্তর দিলেন তাহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তাহসান খান। একাধারে সফল একজন গায়ক ও অভিনেতা তিনি। মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর তাহসানের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। তবে তা বাস্তবে পরিণত হয়নি। তার বিয়ে ভক্ত ও অনুসারীদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তাহসান।

শনিবার (১ আগস্ট) ঈদের দিন তাহসান খান যুক্তরাষ্ট্র থেকে মারিয়া নূরের উপস্থাপনায় ”মারিয়া চ্যালেঞ্জ” নামে একটি অনুষ্টানে অনলাইনে যুক্ত হয়েছিলেন। অনুষ্ঠানে শোবিজের বর্তমান প্রেক্ষাপট, সেলিব্রেটিদের জীবন ও তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন।

অনুষ্ঠানে উপস্থাপিকার এক প্রশ্নের উত্তরে তাহসান খান বলেন, সেলিব্রিটিদের জীবন নিয়ে মানুষের অনেক আগ্রহ থাকে। সেলিব্রেটি হিসেবে তা জানানো দরকার। আসলে আমি জীবন থেকে অনেক কিছু শিখেছি। তাই ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু বলতে চাই না।

বিয়ের প্রসঙ্গে তাহসান বলেন, যদি সেলিব্রেটি কাউকে বিয়ে করি সে হয়ত গসিপ মেনে নিতে পারবে। আর যদি শোবিজের বাহিরে কাউকে বিয়ে করি তবে সেটা তার জন্য কষ্টসাধ্য হবে। একদিনেই পেপার পত্রিকায় চলে আসবে। আমি জানি না আমার পরবর্তী জীবনসঙ্গী কে হবে। যদি পাবলিক ফিগার কেউ জীবনসঙ্গী হয় তবে সবাইকে বলব। আর যদি কোনো সাধারণ অর্থাৎ শোবিজের বাহিরের কেউ হয় তবে তা গোপনীয় থাকবে।

প্রসঙ্গত, তাহসান ও মিথিলা ১১ বছর সংসার করার পর ২০১৭ সালের মে মাসে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তাদের ঘরে আয়রা নামের একটি মেয়ে সন্তান আছে। গত বছরের ডিসেম্বরে মিথিলা বিয়ে করেন কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার দ্বিতীয় বিয়ে নিয়ে সোজাসাপ্টা উত্তর দিলেন তাহসান

আপডেট টাইম : ১২:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০