ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বলিউডে ঈদুল আজহা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রথম সারির অনেক বলিউড তারকা। তবে করোনা পরিস্থিতির কারণে ভারতের এই সিনে ইন্ডাস্ট্রিতে থাকছে না জমজমাট ঈদ পার্টি।

অমিতাভ বচ্চন, সালমান খান, অনিল কাপুর, ফারাহ খান, দুলকার সালমান, মনোজ বাজপেয়ীসহ অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। তবে মোটামুটি সবার বার্তা সংক্ষিপ্ত।

ছেলে অভিষেকসহ অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়ে সপ্তাহ দুয়েক ধরে হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে এক টুইটে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদুল আজহা। ঈদ মোবাররক।’ সালমান খান তার অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার একটি ছবি পোস্ট করে ফেইসবুকে লেখেন, ‘ঈদ মোবারক।’

অনিল কাপুরও তার টুইটার হ্যান্ডেলে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একটু দীর্ঘই লিখেছেন, ‘পবিত্র এই ঈদে আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদ মোবারক।’

ফারাহ খান তিন সন্তানের পুরোনো ছবি শেয়ার করে জানান, এবার জমজমাট সেলিব্রেশন না থাকলেও সবাইকে ঈদের শুভেচ্ছা। অন্যদিকে মালায়লাম তারকা দুলকার সালমান লেখেন, ‘সবাইকে ঈদ মোবাররক’। মনোজ বাজপেয়ী লেখেন, ‘সবাইকে ঈদ মোবাররক। সবার জন্য ভালোবাসা ও শান্তি কামনা করছি।’

তবে দুপুর পর্যন্ত অন্য দুই খান আমির ও শাহরুখের শুভেচ্ছা বার্তার দেখা মেলেনি।

সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বলিউডে বড় বাজেটের সিনেমা মুক্তি পায়। কিন্তু করোনা পরিস্থিতিতে চার মাস ধরে বন্ধ রয়েছে প্রেক্ষাগৃহ। তবে এ সময়ে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে  স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বলিউডে ঈদুল আজহা

আপডেট টাইম : ০৩:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০