ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এবার আর ঢাকায় আসা হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতি বছর কোরবানির ঈদ আমি গ্রামের বাড়ি গাজীপুরেই উদযাপন করে থাকি। এবারও এর ব্যতিক্রম হয়নি। অন্য বছরগুলোতে টিভি অনুষ্ঠান থাকলে ঈদের দিন বিকেলে বা তার পরদিন ঢাকায় আসা হতো। তবে এবার আর ঢাকায় আসা হবে না। ঢাকায় আসতে কিছুদিন সময় লাগবে। কারণ এবার টিভির কোনো লাইভ অনুষ্ঠান রাখিনি। আগেভাগে যে কাজগুলো হয় সেগুলোই করেছি।

করোনার কারণে এবার দীর্ঘ সময় গাজীপুরে ছিলাম। ঈদের ৬-৭ দিন আগে ঢাকায় এসেছিলাম একটি কাজে। শেষ করে আবার গাজীপুরে চলে এসেছি। এখানকার পরিবেশটাই অন্যরকম। তা ছাড়া আত্মীয়-স্বজন সবাই এখানে। তাই আর ঢাকায় যাওয়া হয়নি।

এবারও ঈদে কেনাকাটা করিনি। আগের কেনা কয়েকটি নতুন পোশাক ছিল। সেগুলো দিয়েই ঈদ করছি। দুই ঈদের দুই রকম আনন্দ। করোনার কারণে এবারের রোজার ঈদটাও সাদামাটা গেছে। কোরবানির ঈদটাও ঠিক সেরকম যাচ্ছে। তবে এবার কোরবানির একটা ব্যস্ততা আছে।

আগামীকাল (ঈদের পরদিন) কাজিনরা আসবে। আসবে বলতে, আমরা সবাই পাশাপাশি থাকি। এ বাড়ি, সে বাড়ি। ওদের সঙ্গেই সময় কাটাবো। আগে তো, এই ঈদ খুব মজা করতাম। কাজিনরা একসঙ্গে মিলে মেহেদি দেওয়া থেকে শুরু করে ঈদের সকালে কোরবানির আগ পর্যন্ত সবাই একসঙ্গে। সন্ধ্যায় এর বাড়ি থেকে ওর বাড়ি। এভাবেই দিনগুলো কাটিয়েছি। যে ক’দিন গাজীপুরে থাকতাম খুব মজা করতাম। এখন সেই দিনগুলোই খুব মনে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার আর ঢাকায় আসা হবে না

আপডেট টাইম : ১২:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০