ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সালমান শাহ’র সেই গাড়িটি ছিল সামিরা হকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রয়াত তারকা সালমান শাহের প্রিয় একটি গাড়ি সম্প্রতি কিনেছেন ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়ক সাইমন সাদিক। এরপরে তিনি ফেসবুকে একটি পোস্ট দিলে মূহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। তবে সেই গাড়িটি ছিল সালমান শাহের তৎকালীন স্ত্রী সামিরা হকের। আর এমন দাবি করেছেন সামিরা নিজেই।

সালমান শাহের এই গাড়িটি বিক্রির জন্য দুষছেন প্রয়াত এই চিত্রতারকার মা নীলা চৌধুরীকে। সামিরা বলেন, ইমনের (সালমান শাহ) প্রিয় গাড়িটি নিয়ে আমাদের এই সময়কার জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ফেসবুকে পোস্ট করেছেন। ওই গাড়িটি সালমানের পরিবারের কাছেও নেই, কিংবা আমার কাছে নেই। গাড়িটি আমার হওয়া সত্বেও সেটি তিনি বিক্রি করেছেন। সালমান শাহের মা হিসেবে আমি কিছু বলিনি।

আপনার গাড়ি হলে তিনি কীভাবে বিক্রি করলেন? এমন প্রশ্নে সামিরা বলেন, গাড়িটি আমার নামে রেজিস্ট্রেশন করা। এখনো কাগজ আছে আমার কাছে। ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর আমাদের শেষ বিবাহবার্ষিকীতে সালমান আমাকে এটি উপহার হিসাবে দিয়েছিল। গাড়ির সঙ্গে একটি চিঠিও লিখে দিয়েছিল। যেখানে লেখা ছিল গাড়িটি তোমাকে উপহার দিলাম।

সামিরা আরো বলেন, গাড়ির রেজিস্ট্রেশন তো আমার নামে, সেটি কার সই দিয়ে বিক্রি হলো। বিষয়গুলো আমার জানা দরকার। তবে এতদিন কিছু বলিনি, এখন বলব। কারণ, সালমানকে ভালোবেসে তার ভক্তরা যে উদ্যোগ নিচ্ছেন তাতেই তিনি কিছু না কিছু করেই চলছেন। তাই এখন সময় হয়েছে গাড়ির কাগজপত্র জায়গা মতো হাজির করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সালমান শাহ’র সেই গাড়িটি ছিল সামিরা হকের

আপডেট টাইম : ০৩:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০