ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমন-নিরবের উপস্থাপনায় ‘আনন্দ সময়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদ উল আযহা উপলক্ষে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে সেলিব্রেটি তারকাদের অংশগ্রহণে ১০ পর্বের বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘আনন্দ সময়’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়ক নিরব ও ইমন। ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টায় প্রচার হবে অনুষ্ঠানটি। এবারের আয়োজনে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক ওমর সানি, অনন্ত জলিল, আমিন খান, সায়মন, অভিনেতা আনিসুর রহমান মিলন, সজল, নাঈম অভিনেত্রী নাদিয়া, বাঁধন, ভাবনা, সাফা কবীর কণ্ঠশিল্পী আরেফিন রুমি, পড়শী, চিত্রনায়িকা মৌসুমী, মাহিয়া মাহি, বর্ষা, নিপুন, আঁচল এবং চলচ্চিত্রাভিনেতা মিশা সওদাগর। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও নন্দিনী ইসলাম। ভিন্ন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটিতে থাকছে ছোট ছোট সব সেগমেন্ট। উপস্থাপকের সাথে আলাপচারিতায় উঠে আসবে নানান তথ্য।

দর্শকরা জানতে পারবেন তাদের ব্যস্ততা, কাজের অভিজ্ঞতা, সময়ের চ্যালেঞ্জ, স্টেজ পারফর্মেন্স, জীবনের চাওয়া ও প্রাপ্তির সমীকরণ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমন-নিরবের উপস্থাপনায় ‘আনন্দ সময়

আপডেট টাইম : ১১:৫৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০