ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আবহে পেট চালাতে শাক-সবজি বিক্রি করছেন অক্ষয় কুমারের এই সহ-অভিনেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডে করোনার কারণে এখনো সেভাবে কাজ শুরু হয়নি। তার ফলে চূড়ান্ত আর্থিক কষ্ট সহ্য করেই দিন কাটাতে হচ্ছে কম আয়ের চলচ্চিত্রকর্মীদের। এবার সেই তালিকায় নাম জুড়ল অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’র সহ-অভিনেতা কার্তিক সাহুর। পেট চালাতে বাধ্য হয়ে সবজি বিক্রি করছেন তিনি।

ছোট থেকেই বলিদুনিয়ায় নিজের জায়গা তৈরি করার সাধ ছিল কার্তিকের। তাই মাত্র সতেরো বছর বয়সেই ওড়িশার ছেলে বাণিজ্য নগরীর উদ্দেশে পাড়ি দেন। অনেক পরিশ্রম করেন। একটু একটু করে নিজের জায়গা তৈরি করেন কার্তিক। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘বডিগার্ড’ ছবিতে কাজ করেন। ২০১৮ সালে একাধিক ছবিতে ছোট ছোট দৃশ্যে কাজ করেন। এ ছাড়া অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’র মতো ছবিতেও সহ-অভিনেতা হিসাবে কাজ করেছেন কার্তিক।

জয়পুরে ছবির শুটিং সেরে ওড়িশায় নিজের বাড়িতে ফিরে যান অভিনেতা। ব্যস! তারপর থেকেই শুরু লকডাউন। প্রায় চার মাস ধরে সঞ্চিত টাকাতেই চালান তিনি। কথায় বলে, বিপদ নাকি একসঙ্গেই হয়। কার্তিকের জীবনেও ঘটল তাই। একে হাতে কাজ নেই তার উপর আবার পরিজনের অসুস্থতা। সিনে দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে দূরে সরিয়ে বাধ্য হয়ে ভুবনেশ্বরে কাজ খোঁজেন তিনি। কিন্তু এই সময়ে কে আর কাজ দেবে তাকে? তাই তা মেলেনি। বাধ্য হয়ে অর্থ রোজগারের আশায় সবজিই বিক্রি করতে শুরু করেন তিনি। এর আগে জাভেদ হায়দারও পেট চালাতে সবজি বিক্রি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনা আবহে পেট চালাতে শাক-সবজি বিক্রি করছেন অক্ষয় কুমারের এই সহ-অভিনেতা

আপডেট টাইম : ০৯:৫৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০