ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন গান নিয়ে এলেন সামজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ গেল এক বছরে দেশজুড়ে দারুণ জনপ্রিয়তা লাভ করেছেন সংগীতশিল্পী সামজ ভাই। নিজের কথা-সুরে তিনি বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কণ্ঠে ‘তোরে ভুলে যাওয়ার লাগি’ কিংবা ‘ঘুম ভালোবাসি রে’ গানগুলো ছড়িয়ে গেছে দেশের আনাচে-কানাচে।

তরুণ এই সংগীতশিল্পী এবার নিয়ে এসেছেন নতুন গান ‘পাখি দূরের আকাশে’। কোরবানির ঈদ উপলক্ষে গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ হয়েছে এ মিউজিক সিরিজের ব্যানারে।

বরাবরের মতো এই গানটিও লিখেছেন, সুর করেছেন সামজ ভাই নিজেই। গানটিতে সংগীতায়োজন করেছেন মো. ই. কে. মজুমদার। গানটি নিয়ে সামজ ভাই বলেন, শ্রোতারা আমার কাছে যে ধরনের গান শুনতে ভালোবাসেন, এটা সেরকমই একটি গান। তবে চেষ্টা করেছি আগের চেয়ে ভালো কিছু করতে। আমার বিশ্বাস, ঈদ আয়োজনে আমাদের এই প্রচেষ্টা শ্রোতাদের আনন্দ কিছুটা হলেও বাড়িয়ে দেবে।

গানের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে এর মিউজিক ভিডিও। গল্পভিত্তিক সেই ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে মডেল হয়েছেন সাগর আহমেদ, মমি খান ও জে আর অপূর্ব। ভিডিওর চিত্রায়ণে ছিলেন কামরুল হাসান। এর কনসেপ্ট ও প্রোজেক্ট ডিজাইন করেছেন সাদ্দাম হোসেন সাদ। নির্মাতা বলেন, গানটা খুবই চমৎকার। তাই আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে এর সৌন্দর্য আরও বাড়াতে। আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করেছি। খুব যত্ন নিয়ে সাজিয়েছি কাজটি। আশা করছি সবার পছন্দ হবে মিউজিক ভিডিওটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন গান নিয়ে এলেন সামজ

আপডেট টাইম : ১০:১৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০