ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এই ঈদেও ইত্যাদির বিশেষ সংকলিত পর্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সাধারণত ঈদুল আজহায় কখনও ইত্যাদি নির্মাণ করা হয় না, কিন্তু ইত্যাদির প্রচার সিডিউল অনুযায়ী নিয়মিত নুতন পর্ব সম্প্রচারের তারিখ ছিল ৩১ জুলাই। করোনা ভাইরাসের কারণে দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে গত রোজার ঈদের মতো এবারও দর্শক উপস্থিতিতে ‘ইত্যাদি’র নুতন পর্ব ধারণ করা হয়নি। গত রোজার ঈদের ইত্যাদির বিশেষ সংকলিত পর্বটি ব্যাপকভাবে প্রশংসিত হওয়ায় এবারও দর্শকদের অনুরোধে একটি সংকলিত ইত্যাদি সাজানো হয়েছে।  

গত দুই দশক ধরে দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং মুক্তিযুদ্ধের গৌরবময় স্থানে গিয়ে ইত্যাদি ধারণ করা হলেও আগে প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদি সংকলন করে সাজানো হয়েছে এবারের পর্বটি। সংকলিত ইত্যাদি হলেও এবারের কিছু অংশ নতুনভাবে ধারণ করা হয়েছে।

জানানো হয়েছে, সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা সহ রয়েছে প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির একটি বিশেষ পর্বসহ জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে নাচ, গান, নাট্যাংশের সমন্বয়ে অনেক মজার মজার পর্ব। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বরাবরের মত ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর এবং ৮ আগস্ট, শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর (অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এই ঈদেও ইত্যাদির বিশেষ সংকলিত পর্ব

আপডেট টাইম : ১১:১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০