ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সুশান্তের সিনেমা দেখা শেষেই কিশোরীর আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ ছিঁচোড়ে বলিউডের অন্যতম একটি সেরা মুভি। যে ছবিতে সুশান্ত দর্শকদের জীবনদর্শনের পাঠ পড়য়েছিলেন। শিখিয়েছিলেন জীবনে চড়াই-উতরাইয়ের মাঝেও বেঁচে থাকার মন্ত্র। শিখিয়েছিলেন কীভাবে ফিনিক্স পাখির মতো আবারও ডানা ঝাপটাতে হয়। কিন্তু পর্দা জীবনের সেই কাহিনিকে মিথ্যে করে দিয়েই গত ১৪ জুন সুশান্ত বিদায় নিয়েছেন পৃথিবী থেকে।

এদিকে সদ্য মুক্তি পেয়েছে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’। মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার এক সুশান্ত ভক্তের আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ে।

পুলিশ বলছে, গত একমাসে প্রিয় অভিনেতার চলে যাওয়ার শোকের সঙ্গে যুঝে উঠতে না পেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ১৩ বছরের ওই কিশোরী। এদিন দুর্গ জেলার ভিলাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় ক্লাস সেভেনের ওই ছাত্রীর মৃতদেহ। মৃত্যুর ঠিক আগে সুশান্তের ‘ছিঁচোড়ে’ সিনেমাটি দেখেছিলো ওই কিশোরী।

পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটির ঘর থেকে একটি সুইসাইড নোট মিলেছে। সেখানে লেখা, সুশান্তের মৃত্যুর শোক সামলাতে না পেরেই নিজের জীবন শেষ করে দিচ্ছে সে।

মেয়েটির পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে, সে সুশান্তের প্রচণ্ড ভক্ত ছিল। অভিনেতার মৃত্যুর পর থেকেই সারাদিন তার অভিনীত ছবি, গান এবং ভিডিও দেখতো। তবে ওই সুইসাইড নোট মেয়েটিরই লেখা কিনা পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সুশান্তের সিনেমা দেখা শেষেই কিশোরীর আত্মহত্যা

আপডেট টাইম : ১০:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০