ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অর্জুন-সুজানের প্রেম ভেঙেছে হৃত্বিক ও জেসিয়ার সংসার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বেশ কিছু বিচ্ছেদ ঘিরে বলিউডে বিস্ময়ের ঘোর বহু দিন ধরে ছিল। এ রকমই একটি বিচ্ছেদ ছিল হৃত্বিক রোশন ও সুজান খানের। ২০১৪ সালে তাদের ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটে। হৃত্বিক-সুজানের দাম্পত্য না টেকা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা ডানা মেলে। তৈরি হয় বিভিন্ন প্রশ্নের। তবে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন বা কারণ হিসেবে ধরা হয় ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় তাদের সম্পর্ক টেকেনি।

তবে বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ধর্মবিশ্বাস নয়। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনই নাকি ফাটলের কারণ ১৪ বছরের সংসারে। এই তৃতীয় জন হলেন অর্জুন রামপাল। হৃত্বিকের সঙ্গে বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে সুজানের।

সুজানকে ঘিরে অর্জুন-মেহর বিবাদ নাকি লেগেই থাকত। তাদের তীব্র বাদানুবাদে অতিষ্ঠ প্রতিবেশীরা পুলিশে অভিযোগ জানাবেন বলে ঠিকও করেছিলেন একবার। তবে প্রতিবেশীরা অভিযোগ না জানালেও অর্জুনের পরকীয়ায় ক্ষুব্ধ ঘর ছাড়েন স্ত্রী মেহের জেসিয়া। পরে ২০১৮ সালে শেষ হয়ে যায় অর্জুন-মেহেরের দুই দশকের বেশি পুরোনো সম্পর্ক।

এদিকে সুজানের জন্য অর্জুন তার দুই দশকের সংসার ভেঙে দিলেও শেষ পর্যন্ত টেকেনি অর্জুন-সুজানের সম্পর্কও। সুজানের ১৪ বছরের এবং অর্জুনের দুই দশকের সংসার ভেঙে যাওয়ায় দুজনই সরে আসেন সম্পর্ক থেকে।

হৃত্বিকের সঙ্গে বিয়ে এবং অর্জুনের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে সুজান এখন একাই থাকেন। দুই ছেলে হৃহান ও হৃদানকে নিয়েই ব্যস্ত থাকেন।

এদিকে অর্জুন লিভ ইন করেন দক্ষিণ আফ্রিকার মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে। আইপিএল পার্টিতে তাদের আলাপ হয়। টুর্নামেন্টে গ্যাব্রিয়েলা চিয়ারলিডার ছিলেন। মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের আগেই অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরে সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন গ্যাব্রিয়েলা। ২০১৯-এ জন্ম নেয় তাদের সন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অর্জুন-সুজানের প্রেম ভেঙেছে হৃত্বিক ও জেসিয়ার সংসার

আপডেট টাইম : ০৯:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০