ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সিঙ্গাপুরে আহত ঋতুপর্ণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিপদের ওপর বিপদ। অতিমারি আবহে সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানেই সাইকেল চালাতে গিয়ে কবজিতে বেকায়দায় মোচড় লেগে ভাল মতোই আহত বাংলার ডিভা। লকডাউনে নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাইকেল চালানোর অভ্যেস করেন বলে জানালেন অভিনেত্রী।
অঘটন ঘটল কী করে? নতুন অভ্যেসে অভিনেত্রী যখন প্রায় চোস্ত তখনই নাকি এই বিপত্তি, জানিয়েছেন তিনি। ঋতুপর্ণার কথায়, চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউ টার্ন নিতে গিয়েছিলাম। তখনই সামলাতে না পেরে বেকায়দায় মোচড় লাগে ডান হাতের কবজিতে। সঙ্গে সঙ্গে অবশ হয়ে যায় হাত, আঙুল। কবজির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও চোট পেয়েছি।
কবজি বা আঙুলে কোনও চিড় ধরেনি, এটাই সবচেয়ে ভাল খবর।

দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য হাতে আকুপাংচার করাচ্ছেন ঋতুপর্ণা। তাতে ব্যথা অনেকটাই বশে। তিনি বলেন, আগের থেকে অনেকটাই ভাল আছি। চেষ্টা করছি দ্রুত সুস্থ হওয়ার।
লকডাউনে কলকাতায় আপাতত কাজ না থাকলেও সিঙ্গাপুরে বসেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন ঋতুপর্ণা। সেখানে তিনি সিনেমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে নিয়মিত আলোচনায় যোগ দিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সিঙ্গাপুরে আহত ঋতুপর্ণা

আপডেট টাইম : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০