ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সংগীতশিল্পী নমিতা ঘোষকে ২১ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষের চিকিৎসার জন্য অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নমিতা ঘোষের ক্যান্সার ও চোখের চিকিৎসার জন্য ২১ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশরীরে দেয়ার সুযোগ না থাকায় এ অর্থ তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হবে।

নমিতা ঘোষ দেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা বরেণ্য এক মহিয়সীর নাম। তাকে বলা হয়ে থাকে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের প্রথম নারী বিপ্লবী। মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে যোগ দিয়ে স্বাধীনতা সংগ্রামে পরোক্ষভাবে অংশগ্রহণ করেন তিনি।

নমিতা ঘোষ ঢাকার একটি সম্ভ্রান্ত সংস্কৃতমনা পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা জসোদা ঘোষ সে সময় রেডিও টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশন করতেন। মাত্র চার বছর বয়সেই মায়ের কাছে সংগীতের তালিম নেন তিনি। পরবর্তীতে সংগীতানুরাগী বাবার উৎসাহে ওস্তাদ মুন্সি রইসউদ্দিন, বারীণ মজুমদার, পিসি গোমেজ, বেদার উদ্দিন আহমেদ প্রমুখ সংগীতজ্ঞের কাছে গানের প্রশিক্ষণ নেন।

এভাবেই সংগীত জগতে পদচারণা শুরু হয় তার। পরবর্তীতে যুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে নানা কর্মসূচিতে অংশ নেন। তার এক স্মৃতিচারণায় পাওয়া তথ্যে জানা যায় , মুজিব নগর সরকারের নির্দেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা বিভিন্ন জায়গায় কাজ করতে থাকেন। এসময় ব্যারিস্টার বাদল রশীদের নেতৃত্বে ও চিত্র পরিচালক দিলীপ সোমের ‘বিক্ষুব্ধ বাংলা’ গীতি আলেখ্য নিয়ে ১৪ সদস্যের একটি সাংস্কৃতিক দল মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের জন্য ফান্ড তোলার উদ্দেশ্যে ভারতের মহারাষ্ট্রসহ বোম্বে, দিল্লী, গোয়া, কানপুর, পুনের বিভিন্ন জায়গায় গান করে বেড়ায়।

দীর্ঘদিন ধরেই ক্যান্সার ও চোখের জটিল অসুখে ভুগছেন এই শিল্পী। তার সেই চিকিৎসার জন্যই ২১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সংগীতশিল্পী নমিতা ঘোষকে ২১ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০