ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ফোন ভূত’ হয়ে আসছেন ক্যাটরিনা কাইফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ারে বেশিরভাগ সিনেমায় রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য বেশ খ্যাতি রয়েছে তার। এবার জানা গেল, সিনেপ্রেমীদের সামনে নতুন চরিত্রে হাজির হতে যাচ্ছেন ক্যাট।

বলিউড অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি ভিন্ন স্বাদের সিনেমা দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। তাদের প্রযোজনা সংস্থা এক্সেল মুভিজ সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়েছে। হরর কমেডি ঘরানো সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ফোন ভূত’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। আছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর। তারা তিনজন এবারই প্রথম বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন।

সম্প্রতি প্রযোজনা সংস্থা এক্সেল মুভিজ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ব্লকবাস্টার সিনেমা ‘গল্লি বয়’ এবং পরবর্তী সিনেমা ‘তুফান’র পর আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছে এক্সেল মুভিজ। আসছে নতুন সিনেমা ‘ফোন ভূত’। দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার আগে সিনেমার শুটিং হয়েছিলো বলেও জানানো হয় ওই পোস্টে।

করোনাকালে যখন বলি ইন্ডাস্ট্রি প্রায় থমকে আছে, ঠিক তখনই নতুন সিনেমার ঘোষনা দিলো এক্সেল মুভিজ। তাদের ব্যানারে নির্মিত ‘ফোন ভূত’ পরিচালনা করছেন গুরমিত সিং। এর চিত্রনাট্য লিখেছেন রবি শঙ্করন ও জসভিন্দর সিং বাথ।

জানা গেছে, সিনেমার বাকি অংশের কাজ চলতি বছরের গোড়ার দিকে শুরু হবে। আর সিনেমাটি মুক্তি পাবে ২০২১ সালে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফোন ভূত’ হয়ে আসছেন ক্যাটরিনা কাইফ

আপডেট টাইম : ১১:৫৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০