ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শিল্পী সমিতিতে টোকা দেয়ার মতো কেউ বাংলাদেশে জন্মায়নি: ডিপজল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শিল্পী সমিতি ভাঙবে বাংলাদেশে এমন কেউ জন্মায়নি। আমি ডিপজল জীবিত থাকা অবস্থায় শিল্পী সমিতিতে টোকা দিবে তেমন কেউ বাংলাদেশে জন্মায়নি।’-মিশা সওদাগর-জায়েদ খানকে বয়কটের প্রতিবাদে রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় শিল্পী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন একসময়ের ভয়ংকর এই খল অভিনেতা।

শিল্পী সমিতির কোনো সদস্য বাদ পড়ে থাকলে নিজেরা বসে তা সমাধান করার কথা জানান ডিপজল। পাশাপাশি তিনি শিল্পীদের পাশে থাকার ইচ্ছা পোষণ করেন। তার ভাষায়, ‘আমাদের সরায়েন না। মিশা-জায়েদ আপনাদের পাশে থাকবে। আমার মনে হয় না ওরা কোথাও ত্রুটি করেছে।’

সংবাদ সম্মেলনে ডিপজল আরো বলেন, ‘আমি যদি সুস্থ থাকি তবে কোনো শিল্পী না খেয়ে থাকবে না। এই কমিটি কাজ করেছে শিল্পীদের নিয়ে। শিল্পীরা কী করছে, কী খাচ্ছে, না খাচ্ছে না এটা দেখার দায়িত্ব ওদের। আমার মনে হয় এটা ওরা পূরণ করছে। ইনশাআল্লাহ আগামীতেও করবে।’

মিশা-জায়েদকে বয়কটের বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেন ডিপজল। তিনি বলেন, ‘সামনে ঈদ। এই ঈদে যাতে কিছু না করতে পারে এটা তারই একটি ষড়যন্ত্র। সরকার টাকা দেয়ার কথা আর এই সময়ে এটা একটা ডিস্টার্ব। যাতে টাকাটা না আসে। এই সংগঠনে অনন্ত জলিল টাকা দিয়েছে, কাঞ্চন ভাই টাকা দিয়েছেন। আমিতো আছিই, যখন যা লাগে দিবো।’

চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। গত ১৫ জুলাই বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শিল্পী সমিতিতে টোকা দেয়ার মতো কেউ বাংলাদেশে জন্মায়নি: ডিপজল

আপডেট টাইম : ০৭:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০