ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সন্তান শুভশ্রীর মতোই হোক, বললেন রাজ চক্রবর্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ মাস দুয়েক পরেই অর্থাৎ সেপ্টেম্বরের শেষেই রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর কোলজুড়ে আসতে যাচ্ছে নতুন অতিথি। এ নিয়ে তাঁদের যেন আনন্দের সীমা নেই। স্ত্রীকে তাই কিছুতেই কাছ ছাড়া করছেন না পরিচালক রাজ চক্রবর্তী। একেবারে কড়া নজরে রাখছেন। শাশুড়ির যত্নেরও শেষ নেই। আদুরে বউমা বলে কথা! সবমিলিয়ে আরবানার বিলাসবহুল ফ্ল্যাটে ‘মাদার টু বি’ শুভশ্রীর যত্ন-আত্তিরের পাশাপাশি কিন্তু হবু সন্তানের কথা চিন্তা করে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা হচ্ছে।

জানা যায়, এখন নাকি বাড়ির কোনও সদস্যই জোরে জোরে কথা বলছেন না! একেবারে নিচু কণ্ঠে কথা বলতে হচ্ছে সকলকে। ফোনে ঘণ্টার পর ঘণ্টা চোখ রাখা একেবারে নিষেধ! রাজের নির্দেশে চেঁচামেচি একেবারে বন্ধ বাড়িতে। শান্ত পরিবেশ বজায় রয়েছে সব সময়ে। তা কী করে সময় কাটছে দম্পতির? হবু সন্তানের জন্য একগুচ্ছ প্ল্যানিং তো রয়েইছে, উপরন্তু ভাল ভাল সিনেমা দেখা, বই পড়া এসবও চলছে। বাদ যাচ্ছে না গান শোনাও। হালকা মিউজিক শুনলে মন ভাল থাকে। সকাল থেকেই নাকি একটা হাসি-ঠাট্টার পরিবেশ রাখা হয়। যাতে ‘উড বি মম’ শুভশ্রীর মন ভাল থাকে।

খাবার মেনুতেও পরিবর্তন এসেছে। স্বাস্থ্যকর, হালকা খাবারই তালিকায় ঠাঁই পেয়েছে। তাছাড়াও বাড়ির প্রতিটা কোণা থেকে শুরু করে বাইরে থেকে আনা জিনিস সবই স্যানিটাইজ করা হচ্ছে। তবে হ্যাঁ, রাজের ইচ্ছে সন্তান শুভশ্রীর মতোই হোক। অভিনেত্রী নাকি ভীষণ ধৈর্য্যশীল। আর সেই গুণটাই সন্তানের মধ্যে আসুক, চাইছেন রাজ। সম্প্রতি নিজেদের বিবাহবার্ষিকী সেলিব্রেশনের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন শুভশ্রী। সম্পর্কে যে বারবার প্রেমে পড়তে হয়, তার জ্বলন্ত উদাহরণ বোধহয় টলিউডের এই তারকা দম্পতিই। ভীষণ এক্সাইটেড শুভশ্রীকেও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে চকোলেট খাওয়া থেকে শুরু করে নানারকম আদুরে, খুনসুটির মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে। সবমিলিয়ে রাজ-শুভশ্রীর সন্তানের অপেক্ষায় একেবারে বদলে গিয়েছে তারকাদম্পতির আরবানার আস্তানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সন্তান শুভশ্রীর মতোই হোক, বললেন রাজ চক্রবর্তী

আপডেট টাইম : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০