ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কৃষি কাজে মনযোগী সালমান খান, ট্রাক্টর চালাচ্ছেন নিজেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে করোনার ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে লকডাউনের মধ্যে পানভেলে নিজের ফার্ম হাউসে অবস্থান করছেন বলিউড সুপারস্টার সালমান খান। এ সময়ের মধ্যেই তার বিশাল ফার্ম হাউসটির ভেতরে মিউজিক ভিডিওর শুটিং করে দর্শকদের দেখিয়েছেন এই অভিনেতা।

সেখানেই সালমান খান এখন ব্যস্ত রয়েছেন কৃষি কাজ নিয়ে। শুধু তাই না, ট্রাক্টর চালানো থেকে শুরু করে চাষাবাদের নানা কাজ তিনি নিজেই করছেন।

সালমান ইনস্টাগ্রামে এক ভিডিওর মাধ্যমে তাই দেখালেন। কর্দম জমি চাষের জন্য প্রস্তুত করতে চালকের আসনে বসে তাকে ট্রাক্টর চালাতে দেখা গেছে। এছাড়া জমিতে নেমে কাজও করেছেন এই তারকা।

এদিকে কিছুদিন আগে শর্টস ও টি-শার্ট পরা কাদা মাখানো গায়ে চাষের জমিতে বসে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সালমান খান। ক্যাপশনে লেখেন, ‘সকল কৃষিকে শ্রদ্ধা’।

ছবিটি নিয়ে অবশ্য বেশ সমালোচনা করেছে সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। কারণ এই সম্ভাবনাময় অভিনেতার আত্মহত্যার পর নানা বিষয়ে অভিযুক্ত করে সালমানের দিকেও অনেকে আঙুল তুলেছেন।

খুব শিগগিরই সালমান খানের ‘রাধে’ সিনেমার শুটিংয়ে ফেরার কথা রয়েছে। সিনেমাটি চলতি বছর ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে তা বন্ধ হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কৃষি কাজে মনযোগী সালমান খান, ট্রাক্টর চালাচ্ছেন নিজেই

আপডেট টাইম : ০২:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০