ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বচ্চনের পরিবারের সদস্যরা করোনায় সুস্থ হয়ে উঠছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বচ্চনরা সপরিবারে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আগেই। করোনা চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন মহাতারকা অমিতাভ বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা বচ্চন। এমনটাই জানিয়েছে মুম্বাই নানাবতী হাসপাতাল কর্তৃপক্ষ।

৭৭ বছরের কিংবদন্তি এবং ৪৪ বছরের পুত্র অভিষেক করোনা ধরা পড়ার পরেই নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুলাইয়ের ১১ তারিখ। এর এক সপ্তাহ পরে ঐশ্বর্য এবং আরাধ্যাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তার আগে ঐশ্বর্য এবং আরাধ্যা বাড়িতেই সেলফ কোয়ারেন্টানে ছিলেন।

হাসপাতালের এক সূত্র ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, “ওরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। সবাই চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন। ওদেরকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তবে বচ্চন পুত্রবধু ঐশ্বরিয়ার হালকা কাশি রয়েছে। তবে এখন অনেকটাই সুস্থ। দু-একদিন এখনও তাদের হাসপাতালে থাকত হবে।”

সংক্রমণ ধরা পড়ার পর ভক্তদের সঙ্গে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখছেন অমিতাভ বচ্চন। তিনি শুক্রবারই টুইট করে জানিয়েছিলেন, “সুখের সময় হোক বা কঠিন সময়- আমার কাছের পরিজনরা, শুভাকাঙ্খীরা, আমার ভক্তরা সবসময়েই ভালোবাসা, স্নেহ এবং প্রার্থনায় ভরিয়ে দিয়েছে। হাসপাতালের এই প্রটোকল ও অনুশাসনের মধ্যে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বচ্চনের পরিবারের সদস্যরা করোনায় সুস্থ হয়ে উঠছেন

আপডেট টাইম : ০৩:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০