হাওর বার্তা ডেস্কঃ কমেডি ঘরানার নাটকে অভিনয় করে যে কজন অভিনেতা জনপ্রিয়তা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম আখম হাসান। বেশিরভাগ সময় গ্রাম্য নাটকের বিভিন্ন চরিত্রে তাকে দেখা গেলেও এবার দর্শকদের ভিন্ন স্বাদ দিতে তিনি পর্দায় আসছেন ভিন্ন একটি চরিত্রে।
বিদ্যুৎ রায়ের রচনা ও জুয়েল হাসানের পরিচালনায় নাটকের নাম ‘ঢাকাইয়া হিরো’। এতে হিরো ওয়াসিম চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান। নাটকের গল্পে দেখা যাবে, নিজেকে হিরো ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করে ওয়াসিম। হিরোগিরি দেখাতে গিয়ে প্রায়ই মহল্লার মানুষের তোপের মুখে পড়তে হয় তাকে।
এ প্রসঙ্গে আখম হাসান বলেন, ‘একেবারেই ভিন্নধর্মী চরিত্র এটি। দীর্ঘদিন পর শহরের এমন একটা চরিত্রে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। চরিত্রের গভীরতাই আমাকে এ নাটকে কাজ করতে আগ্রহী করে তুলেছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
Reporter Name 
























