ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রভাসের বিপরীতে কিয়ারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস। কিছুদিন আগে নির্মাতা নাগ অশ্বিনের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘প্রভাস ২১’।

এদিকে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে জল্পনা। নায়িকা চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনের নামও শোনা গেছে। তবে নতুন গুঞ্জন, সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি।

সায়েন্স ফিকশন ঘরানার বিগ বাজেটের এই সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নিতে চেয়েছিলেন নির্মাতা নাগ অশ্বিন। কিন্তু মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, সিনেমাটির হিন্দি সংস্করনের থিয়েটিক্যাল স্বত্বও দাবি করেছেন দীপিকা। পরবর্তী সময়ে তার পরিবর্তে অন্য নায়িকাকে নেওয়ার পরিকল্পনা করেন নির্মাতা।

প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। ভারতে লকডাউন শুরুর সময় জর্জিয়ায় এর শুটিং শেষ করে ফিরেছে সিনেমার টিম। বর্তমানে সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী পূজা হেগড়।

অন্যদিকে গত বছর মুক্তি পাওয়া ‘কবির সিং’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন কিয়ারা। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমার কাজ। এর মধ্যে রয়েছে— ‘লক্ষ্মী বোম্ব’, ‘ইন্দু কি জওয়ানি’, ‘ভুলভুলাইয়া টু’। এছাড়া তামিল ভাষার সুপারহিট ‘চন্দ্রমুখী’ সিনেমার সিক্যুয়েলে এ অভিনেত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রভাসের বিপরীতে কিয়ারা

আপডেট টাইম : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০