ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আজ শুভ জন্মদিন প্রিয়াঙ্কা চোপড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আজ জন্মদিন। ১৯৮২ সালে এই দিনে বিহারের জামশেদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা অশোক চোপড়া এবং মাতা মধু চোপড়া দুজনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক।

২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে তার অভিষেক হয়। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে প্রবেশ করেন। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।

২০১৮-এর ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় আয়োজনে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা। হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকে প্রিয়াঙ্কা স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ শুভ জন্মদিন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট টাইম : ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০