ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ঈদের সাতদিন মোশাররফ করিমের ‘গিরগিটি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিবাহবার্ষিকী উপলক্ষে সে দিন অহনা-রাশেদের বিস্তর প্রস্তুতি ছিল। একটু একটু করে আনন্দের রং ফিকে হতে থাকে অজানা ফোন কলের কারণে।

শুরুতে স্ত্রীর কাছে আসা ফোন কলকে গুরুত্ব দেয় না রাশেদ। কিন্তু প্রথম থেকে ব্যাপারটা ভালো লাগে না অহনার। কারণ ফোনের অপর প্রান্তের লোকটি এমনভাবে কথা বলে যেন পূর্বপরিচিত এবং ক্রমান্বয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে।

এমন গল্পের সাত পর্বের থ্রিলার ‘গিরগিটি’। রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয়ে আছেন মোশাররফ করিম, জুঁই করিম, তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার।

এর পরের গল্প— অচেনা ব্যক্তি অহনাকে আল্টিমেটাম দেয় এক সপ্তাহের মধ্যে রাশেদকে ডির্ভোস দিয়ে তার কাছে চলে যেতে। তা না হলে অহনার জীবনের অজানা তথ্য ফাঁস করে দিবে। কিন্তু সে খুঁজে পায় না জীবনের অজানা কী তথ্য আছে। বিষয়টি অস্বস্তিকর হয়ে উঠায় তারা পুলিশের শরণাপন্ন হয়।

এই খবরও পেয়ে যায় ফোন কলার। একদিন সকালবেলা অহনা-রাশেদ ঘুম থেকে উঠে দেয়ালে একটি লেখা দেখতে পায়— ‘আমার নামের প্রথম অক্ষর র, চিনতে পেরেছ?’

অহনা অনেক ভেবে-চিন্তে তার জীবনে আসা ‘র’ অক্ষরের সবার খোঁজ নিতে থাকে। একদিন অর্ডার করা পার্সেল নিয়ে আসে ডেলিভারিম্যান রবিন। তাকে দরজায় দাঁড় করিয়ে রেখে অহনা রাশেদকে ফোন করতে গিয়ে আর ফেরত আসে না। রাশেদ বাসায় এসে অহনার লাশ দেখতে পায়। কে এই রবিন? কেন খুন করলো অহনাকে? উত্তর জানা যাবে টিভি পর্দায়।

‘গিরগিটি’ প্রচার হবে দীপ্ত টিভির ঈদুল আজহার অনুষ্ঠানমালায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঈদের সাতদিন মোশাররফ করিমের ‘গিরগিটি’

আপডেট টাইম : ০৩:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০