ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রুক্মিণীকে নিয়ে কবিতা লিখলেন দেব, কটাক্ষ নেটিজেনদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার অভিনেতা-সাংসদ দেব। অভিনয়ের পাশাপাশি সমানতালে রাজনীতির মাঠও সামলাচ্ছেন তিনি। তবে গেল কয়েকমাস ধরে টলিগঞ্জের বাতাসে গুঞ্জন রটেছে, মডেল ও অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এই নিয়ে কলকাতার সিনেমা পাড়ায় রয়েছে নানা জল্পনা-কল্পনা। শুধু তাই নয়, তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশ হয়েছে।

তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেননি দেব-রুক্মিণীর কেউই। কিন্তু তাদের দু’জনের একে অপরের প্রতি আগ্রহ অনেক কিছুরই ঈঙ্গিত দেয় বটে। সম্প্রতি বিশেষ বান্ধবীর জন্য একটি কবিতা লিখেছিলেন নায়ক। সেটি হাতে পেয়ে রীতিমতো বাকরুদ্ধ রুক্মিণী। এরপর সেটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন ‘ককপিট’ খ্যাত এই চিত্রনায়িকা।

কবিতাটির কথাগুলো এমন- ‘একটি গাছ ছিল, একটি উদ্ভিদ ছিল/ গাছ উদ্ভিদকে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো?/ উদ্ভিদ উত্তর দিলো, আমি ঠিক আছি তুমি কেমন আছো? কবিতাটি এখানেই শেষ হলো’

দেবের লেখা কবিতাটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। রুক্মিণীর পোস্টে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। দেবাশীষ নামের একজন খানিকটা কটাক্ষ করেই লেখেন, ‘দেব আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ, এই কবিতা পড়লে নিশ্চিত যে কেউ প্রেমে পড়ে যাবে!’ নুসরাত নামের আরেকজন লিখেছেন, ‘আমাকে এই কবিতা লিখে পাঠালে সত্যিই পর্দার হিরোকে আমি ইগনোর করতাম।’ এমন ধরনের আরও নানা মন্তব্য করছেন নায়িকার পোস্টে।

তবে কবিতা দেখে যারা নাক শিটকে কটাক্ষ করেছেন, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেননি দেব। বরং তাদের উলটো ভালোবাসা জানিয়েছেন নায়ক। শুধু তাই নয়, তিনি যে সমালোচকদের কথায় কোনও পাত্তা দিচ্ছেন না, পাল্টা টুইটে তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই অভিনেতা-সাংসদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রুক্মিণীকে নিয়ে কবিতা লিখলেন দেব, কটাক্ষ নেটিজেনদের

আপডেট টাইম : ০২:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০