ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

তাহসান-মিমের হঠাৎ বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শুরুটা করেছিলেন লাক্স সুপারস্টার হিসেবে। গ্ল্যামার দিয়ে বাজিমাত করা বিদ্যা সিনহা মিম তার ক্যারিয়ার শুরু করেন প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে। এরপর থেকে তিনি নিয়মিতই কাজ করছেন বিজ্ঞাপন এবং নাটক-সিনেমায়।

অন্যদিকে গায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়া তাহসান খানও গেল কয়েক বছর ধরে পুরোদস্তুর অভিনয়ের মানুষ। তাকে দেখা গেছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়।

এখন পর্যন্ত দুই তারকাকে জুটি বেঁধে বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে দেখা গেছে। তারমধ্যে এ জুটি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে।

সর্বশেষ করোনাকালে তাদের একটি শর্টফিল্মেও দেখা গিয়েছে। সম্প্রতি আবারও তারা জুটি বাঁধলেন একটি নাটকে। ওসমান মিরাজ পরিচালিত ঈদের এ নাটকের নাম ‘হঠাৎ বিয়ে’।

এটি দিয়ে লম্বা বিরতির পর নাটকে ফিরলেন মিম। সাম্প্রতিককালে তিনি সিনেমায় মনযোগী হয়ে পড়েন। সেখানে ব্যস্ততা বাড়ায় ছোটপর্দার অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তবে আসছে ঈদ উপলক্ষে বিশেষ অনুরোধে কাজ করলেন ‘হঠাৎ বিয়ে’ নাটকে।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘তাহসানের সঙ্গে এর আগে বেশকিছু নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করেছি।

আমাদের বোঝাপড়াটা বেশ ভালো বলেই হয়তো এ পর্যন্ত একসঙ্গে যতগুলো কাজ করেছি তা দর্শকের পছন্দ হয়েছে। প্রত্যাশা করছি ঈদের এই নাটকটিও ভালো লাগবে সবার।’

নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে কোরবানি ঈদে বাংলাভিশনে ‘হঠাৎ বিয়ে’ নাটকটি প্রচারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তাহসান-মিমের হঠাৎ বিয়ে

আপডেট টাইম : ০৪:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০