ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নুসরাত ফারিয়ার সঞ্চালনায় ‘আনন্দ মেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নুসরাত ফারিয়ার প্রতিভার কমতি নেই। সব কিছু ছাড়িয়ে হালে নায়িকা হিসেবে পরিচিতি বেশি। তারপরও সঞ্চালক হিসেবে ডাক পড়ে মাঝে-মধ্যেই।

এই গ্ল্যামার গার্ল জানালেন, বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী ঈদ আয়োজন ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করতে যাচ্ছেন।

১৮ ও ১৯ জুলাই বিটিভির অডিটোরিয়ামে অনুষ্ঠানটির চিত্রায়ন হবে।

এর আগেও ‘আনন্দ মেলা’য় অংশগ্রহণ নিয়েছিলেন ফারিয়া। তবে উপস্থাপক হিসেবে এইবারই প্রথম। ২০১৮ ও ২০১৯ সালে অনুষ্ঠানটির বিশেষ সেগমেন্টে পারফর্ম করেন তিনি।

বিটিভির সঙ্গে নুসরাত ফারিয়ার যোগাযোগ অনেক দিনের। স্কুলে পড়াকালে বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার অংশ নেন তিনি। ওই সময় বিটিভিতে যাতায়াত ছিল। তিনি জানান, এবার ‘আনন্দ মেলা’ সঞ্চালনার সুযোগ পেয়ে ভীষণ খুশি।

বরাবরের মতো এবারও ঈদুল আজহার দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর প্রচার হবে ‘আনন্দ মেলা’।

এ দিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে ঢাকা-কলকাতার বেশ কয়েকটি সিনেমা। করোনার সাধারণ ছুটিতে অনেকদিন পারিবারিক খামার বাড়িতে অবসর কাটিয়েছেন তিনি। ঢাকায় ফিরেই মাস খানেক আগে বাগদানের ঘোষণা দেন। পাশাপাশি জানান, শুটিং ফ্লোরে ফেরার সময় হয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নুসরাত ফারিয়ার সঞ্চালনায় ‘আনন্দ মেলা

আপডেট টাইম : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০