ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

একসঙ্গে বিচারকের আসনে তারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ এর আগে ভিন্ন ভিন্ন প্রতিভা অন্বেষণের আয়োজনে তাদের বিচারক হিসেবে দেখা গেলেও এবার তাদের দেখা যাবে একসঙ্গে। সংগীত প্রতিযোগিতা বিষয়ক ভিন্নমাত্রার একটি আয়োজনে বিচারকের আসনে বসবেন দেশীয় সংগীতের তিন তারকা কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার এবং ইমরান মাহমুদুল।
তারা তিনজনই এর আগে এই কাজে নিজেদের মুন্সিয়ানা দেখিয়েছেন। নিজেদের বিচার বিশ্লেষণ আর রায়ে একাধিক রিয়েলিটি শো থেকে বেরিয়ে এসেছে মেধাবী সব কণ্ঠশিল্পী।
এবার তারা গানের প্রতিভা বাছাই করবেন ধ্রুব মিউজিক স্টেশন আয়োজিত ‘আমার গান’ অনুষ্ঠানে। এই প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে যুক্ত হলেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার এবং ইমরান মাহমুদুল।
যদি কেউ নিজে গান লিখতে পারে , সুর করতে পারে এবং গাইতে পারে, অর্থাৎ এই তিনটি গুণ যাদের মধ্যে আছে তারাই অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। বিচারকদের সুচিন্তিত রায়ে বেরিয়ে আসবে সংগীতের একাধিক মেধাবী অলরাউন্ডার।
কুমার বিশ্বজিৎ এ আয়োজনে যুক্ত হওয়া প্রসঙ্গে জানালেন, এই দুঃসময়ে দারুণ একটি কাজ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। এই উদ্যোগটি অবশ্যই প্রশংসার দাবিদার। এর মাধ্যমে বেরিয়ে আসবে তিন গুনে গুনান্বিত একাধিক প্রতিভা। যারা নিজেরাই গান লিখে, সুর করে এবং নিজেরাই গায়।

এমন একটি কাজের সঙ্গে থাকতে পরে ভালো লাগছে।
বাপ্পা বলেন, একটা ব্যতিক্রমী আয়োজনের সাথে যুক্ত হলাম। নতুন অভিজ্ঞতা হবে। এই আয়োজন থেকে অবশ্যই একাধিক মেধাবীরা বের হয়ে আসবে। ইমরান বলেন, খুব সুন্দর আয়োজন হতে যাচ্ছে। আশা করছি এখান থেকে বেশ ভালো কিছু শিল্পী বের হয়ে আসবে।
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ জানালেন,‘আমরা শুরু থেকেই প্রতিভার মূল্য দিয়ে আসছি , ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সারা দেশের লুকায়িত প্রতিভাদের সামনে তুলে আনাই আমাদের মূল লক্ষ্য।
প্রসঙ্গত, গত ৫ই জুলাই থেকে শুরু হওয়া ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় গান জমা দেওয়া যাবে ৪ আগস্ট পর্যন্ত। গান পাঠানো যাবে [email protected] এই মেইলে অথবা হোয়াটসআপও করা যাবে তাদের অফিসিয়াল নাম্বারে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

একসঙ্গে বিচারকের আসনে তারা

আপডেট টাইম : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০