ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জায়েদ খান চলচ্চিত্রে অবাঞ্ছিত, মিশাকে সতর্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ এফডিসিতে চিত্রনায়ক ও শিল্পী সমিতির নেতা জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বয়কট করেছে শিল্পী সমিতি ব্যতীত চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন।

বিষয়টি গণমাধ্যমে জানান প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, এ বিষয়ে আজ দুপুর ১টায় ১৭ সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

প্রযোজক নেতা ইকবাল বলেন, চলচ্চিত্রের ‘স্বার্থবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলো। স্থগিত বা বাতিল হতে পারে তার প্রযোজক সমিতির সদস্যপদও।

একই অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরকেও সতর্ক করে চিঠি দেয়া হবে। আজ বুধবার মিশার কাছে পৌঁছানো হবে বলে জানান ইকবাল।

মঙ্গলবার এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রযোজক সমিতির নেতৃত্বে ১৭ সংগঠনের জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে শিল্পী সমিতি ছাড়া বাকি সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার (১৩ জুলাই) জায়েদ খানকে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার জন্য এর কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।

তবে এই বিষয়ে নিজের কোন প্রতিক্রিয়া জানাননি জায়েদ খান। তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জায়েদ খান চলচ্চিত্রে অবাঞ্ছিত, মিশাকে সতর্ক

আপডেট টাইম : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০