ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সারা আলীর বাড়িতে করোনার হানা, আক্রান্ত গাড়িচালক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডে ফের থাবা বসালো নভেল করোনাভাইরাস। আমির খান, অমিতাভ বচ্চনের পর এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাইফ কন্যা সারা আলী খানের গাড়িচালক। এরপরই তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিষয়টি জানার পর থেকে খানিকটা আতঙ্কেই ছিলেন সারা আলী খান। পরে বিএমসির তরফে তাদের পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়। সেই রিপোর্ট হাতে পেলে জানা যায়, সারার মা ও অভিনেত্রী অমৃতা সিং এবং ভাই ইব্রাহিমের করোনা নেগেটিভ এসেছে। এমনটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ‘সিম্বা’ খ্যাত নায়িকা নিজেই।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ড্রাইভারের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট শেয়ার করেছেন সারা আলী খান। সেখানে তিনি লিখেছেন, ‘আমার গাড়িচালক কোভিড-১৯ পজিটিভ। বিএমসির সহায়তায় তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আমার পরিবার ও অন্য স্টাফদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমাকে ও আমার পরিবারকে সহায়তা করার জন্য বিএমসিকে ধন্যবাদ জানাই।’

এদিকে শনিবার (১১ জুলাই) ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। করোনার ভয়াল থাবা থেকে বাদ যাননি অভিষেক বচ্চন ও তার স্ত্রী ঐশ্বরিয়া এবং কন্যা আরাধ্যাও। অমিতাভ ও অভিষেক হাসপাতালে ভর্তি হলেও, বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন অ্যাশ ও আরাধ্যা।

প্রসঙ্গত, ডেভিড ধাওয়ান পরিচালনা ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমাতে দেখা যাবে সারা আলী খানকে। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তিনি। শোনা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমার বাকি অংশের কাজ শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সারা আলীর বাড়িতে করোনার হানা, আক্রান্ত গাড়িচালক

আপডেট টাইম : ১১:৩৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০