ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রণবীর এবং নিতু কাপূরও করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বচ্চন পরিবারের কোরোনা রিপোর্ট পজিটিভ হয়েছে। অনুপম খেরের বাড়িতেও করোনা হানা দিয়েছে। এবার তাহলে কাপূর পরিবারেও কি প্রবেশ করলো এই ভাইরাস

শনিবার অমিতাভ বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিতু-রণবীরের করোনা পজিটিভ হওয়ার ‘খবর’ ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। নেটাগরিকদের একাংশ আবার তাঁদের করোনা আক্রান্ত হওয়ার পিছনে নানা কারণও খুঁজে বার করতে থাকেন।

দিন কয়েক আগে নিতু কাপূরের ৬২তম জন্মদিনের ঘরোয়া পার্টিতে আমন্ত্রিত ছিলেন কাপূর ঘনিষ্ঠরা। সেই হাউজ পার্টি আয়োজন করেছিলেন মেয়ে রিধিমা এবং ছেলে রণবীরই। খবর রটে অমিতাভ বচ্চনের নাতি এবং শ্বেতা নন্দার একমাত্র ছেলে অগস্ত্য সেই পার্টিতে নাকি উপস্থিত ছিলেন। সেখান থেকেই নাকি নিতু-রণবীর করোনা আক্রান্ত হয়েছেন।

রিধিমা এরই পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্ট লেখেন, “সবই কি প্রচারে আসার চেষ্টা? আগে সত্যি যাচাই করুন। আমরা সবাই সুস্থ আছি। ফিট আছি.” এ দিকে অগস্ত্যারও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। আর তাতেই কিছুটা স্বস্তিতে কাপূর ফ্যানেরা।

শুধু নিতু-রণবীরই নন, গতকাল রটে গিয়েছিল হেমা মালিনীও নাকি করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। তিনি নাকি ভর্তি রয়েছেন হাসপাতালেও। হেমা এবং মেয়ে এষা দু’জনেই জানান, ভুয়ো খবর। তাঁদের পরিবারের সবাই ভাল আছেন, সুস্থ আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রণবীর এবং নিতু কাপূরও করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৮:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০