ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সিনেমা ছেড়ে কৃষিকাজে ব্যস্ত সালমান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান। নানা কারণেই সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। লকডাউন জেরে গেল কয়েকমাস ধরে পানভেলের ফার্মহাউসে রয়েছেন ভাইজান। অবসর সময়ে নানারকম সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখছেন অভিনেতা। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। নিজের বাগানবাড়িতে কৃষিকাজে মনোযোগ দিয়েছেন বলিউড সুলতান।

নিজেকে সর্বদা কিভাবে ব্যস্ত রাখতে হয়, সেকথা ভালোভাবেই জানেন সালমান খান। আর সেকারণেই নানা সময়ে বিভিন্ন অবতারে দেখা যায় তাকে। এবার সিনেমা ছেড়ে কৃষিকাজে মনোযোগ দিলেন তিনি। কৃষকদের সম্মান জানিয়ে জয় কিশান ধ্বনিও শোনা গিয়েছে।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে, একেবারেই সাদামাটা পোশাকে বৃষ্টিস্নাত দিনে মনের আনন্দে পানভেলের কৃষি জমিতে ধান বুনছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটা দানাতেই খানা ওয়ালাদের নাম লেখা থাকে। জয় কিশান!’

এমন ছবি প্রকাশ্যে আসতেই অন্তর্জালে ছড়িয়ে। সালমানের কৃষিকাজের ছবিটি এখন রীতিমতো ভাইরাল। প্রিয় অভিনেতার এমন ছবি হাতে পেয়ে আবেগাপ্লুত ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ভাইজান আপনি বাস্তব জীবনেরও হিরো।’

প্রসঙ্গত, চলতি বছরের বহুল আলোচিত ‘রাধে’ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। এতে তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন দিশা পাটানি। আছেন রণদীপ হুডা এবং জ্যাকি শ্রফও। শোনা যাচ্ছে, জুলাই মাসের গোড়ার দিকে সিনেমার বাকি অংশের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী দীপাবলিতে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সিনেমা ছেড়ে কৃষিকাজে ব্যস্ত সালমান খান

আপডেট টাইম : ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০