ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ঐশ্বরিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিদ্রূপের শিকার সাবেক প্রেমিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অমিতাভ-অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায় শনিবার রাতে। পরদিন শোনা গেল, ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যাও আক্রান্ত।

বচ্চন পরিবারের এই দুঃসংবাদ পৌঁছেছে ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক অভিনেতা বিবেক ওবেরয়ের কানেও। দ্রুত টুইট করে গোটা পরিবারের আরোগ্য কামনা করেন তিনি। কিন্তু এই নিয়ে মজা লুটছেন অনেকে!

বচ্চন পরিবারের আরোগ্য কামনা করলেও বিবেক টুইটে যে খবরের লিঙ্ক দিয়েছেন, তাতে ঐশ্বরিয়া ও আরাধ্যার করোনা আক্রান্ত হওয়ার খবরই রয়েছে। সঙ্গে আছে তাদের ছবিও।

উপলক্ষ্য পেয়েই বিবেকের টুইটে ভিড় করেছে জনতা। মন্তব্য করে এই নায়ককে বিদ্রূপ করেন তারা।

কেউ লিখেছেন, আমি এই টুইটের নিচে কমেন্টগুলো দেখে না হেসে পারছি না। কারো মতে, অমিতাভ ও অভিষেকের খবরে টুইট করেননি বিবেক, তবে ঐশ্বরিয়ার খবরের পর টুইট করেছেন। কারোর কথায়, সাবেক হলেও হৃদয়ে দুর্বলতা থেকেই যায়।

সেই অনেক বছর আগের কথা। সালমান খানের সঙ্গে বিচ্ছেদের ঠিক পরপরই বিবেক ওবেরয়ের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেমের গুঞ্জন শোনা যায়। একসঙ্গে সিনেমাও করেন তারা। তবে তাদের সম্পর্ক বেশিদিন টেকেনি। বলা হয়ে থাকে, ঐশ্বরিয়ার সঙ্গে জড়ানো সালমান ভালোভাবে নেননি। ভাইজান প্রভাব খাটিয়ে কার্যত বলিউড থেকে বিদায় করেন বিবেককে।

বছর খানেক আগে একবার সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করে বিতর্কে জড়িয়েছিলেন বিবেক। যে মিমে সালমান-ঐশ্বরিয়ার ছবিকে ওপিনিয়ন পোল, বিবেক-ঐশ্বরিয়ার ছবিকে এগজিট পোল ও আরাধ্যা-অভিষেক-ঐশ্বরিয়ার ছবিকে ফলাফল বলে দেখানো হয়। এটা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর অবশ্য তিনি ক্ষমাও চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঐশ্বরিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিদ্রূপের শিকার সাবেক প্রেমিক

আপডেট টাইম : ১০:৩৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০