ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জায়েদ খান ও হিরো আলমকে এক করে দিলেন অনন্ত-বর্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ হিরো আলম কে এই নামের কোনো অভিনেতাকে বাংলাদেশ চেনে না। এমনই এক বক্তব্য রেখেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খান। সেই জের ধরে তাদের বিরুদ্ধে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির কাছে অভিযোগ করেছিলেন হিরো আলম। তার অভিযোগ ছিলো, প্রকাশে তাকে হেয় করার চেষ্টা করা হয়েছে।

মূল ঘটনার সূত্রপাত শাহরিয়ার নাজিম জয়ের একটি লাইভ অনুষ্ঠানে। জয় মিশা সওদাগরকে জিজ্ঞেস করলেন, আপনাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কি সদস্য হিরো আলম? এই প্রশ্ন কয়েকবারেও বুঝতে পারেননি মিশা। হিরো আলমকে চিনতেই পারছিলেন না তিনি। মিশা বলেন, ‘ও হ্যাঁ তিনি তো আমাদের আজীবন সদস্য।’

কিন্তু জায়েদ খান সেই ভুল ভাঙেন। জায়েদ বলেন, ‘না না, আমার প্রেসিডেন্ট বুঝতে পারেননি। একজন আছেন যিনি মিউজিক ভিডিও করেন। উনার কথা বলছেন। হিরো আলম নামে আমরা কাউকে চিনি না। আমরা হিরো বলতে চিনি নায়ক রাজ রাজ্জাক, হিরো বলতে চিনি আলমগীর সাহেবকে… হিরো আলম নামে কাউকে চিনি না।’

সে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। হিরো আলম উল্টো চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘জায়েদ খানকে ক’জন চেনে। তারচেয়ে আমাকে লোকে বেশি চেনে।’

বিষয়টি নিয়ে জটিল অবস্থার তৈরি হলে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক অনন্ত জলিল এর মধ্যস্থততায় এগিয়ে আসেন। তার হাত ধরেই অবশেষে মিটলো মিশা-জায়েদ বনাম হিরো আলমের দ্বন্দ্ব।

আজ ১১ জুলাই অনন্ত জলিল নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। সেখানে একপাশে দেখা যায় জায়েদ খানকে। অন্য পাশে হিরো আলম। মাঝখানে দাঁড়িয়ে আছেন অনন্ত জলিল ও বর্ষা। ছবিটির ক্যাপশনে অনন্ত লিখেছেন, ‘নাথিং ইমপসিবল।

এটি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। চলচ্চিত্রপাড়া ও সামাজিক মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। অনেকে বলছে, শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব থাকা উচিত নয়। সেটি মিটমাট করায় অনন্ত জলিল ধন্যবাদ পাওয়ার যোগ্য। অনেকে আবার বলছেন, সিনেমার সময় কতোটা খারাপ হলে সিনেমার মানুষদের যার তার সঙ্গে আপোষ করে চলতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জায়েদ খান ও হিরো আলমকে এক করে দিলেন অনন্ত-বর্ষা

আপডেট টাইম : ০৬:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০