ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

লোকাল বয় মিশু, বিউটি কুইন হিমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন একটি নাটকে জুটি হলেন মিশু সাব্বির ও জেএস হিমি। এর মাধ্যমে চার মাস পর শুটিংয়ে ফিরলেন তারা।

মো. সাইফুর রহমান কাজল রচিত নাটকটির নাম বেশ মজার, ‘লোকাল বয় ভার্সাস বিউটি কুইন’। পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক।

এই নাটকে উঠে আসবে রাজধানীর বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যকার সম্পর্কের মজার সব ঘটনা। এতে বাড়িওয়ালার ছেলে তীব্র চরিত্রে মিশু সাব্বির আর হিমি অভিনয় করেন ভাড়াটিয়ার মেয়ে মীরা চরিত্রে।

সংবাদমাধ্যমকে নির্মাতা মানিক বলেন, “গল্পটা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থার একটা দিক নিয়ে তৈরি। বিশেষ করে আমরা যারা ঢাকায় বাস করি। এই শহরের মানুষগুলো নিজের অজান্তেই দুই ভাগে ভাগ হয়ে আছে। একদল স্থানীয় বাসিন্দা বা বাড়িওয়ালা। অন্যরা ভাড়াটিয়া। যাদের মধ্যে মূলত সম্পর্কটা রাজা ও প্রজার মতো। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ- সেটা নিয়েই এই গল্প।”

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, সানিতা ও হোসাইন সাঈদী। প্রচার হবে ঈদুল আজহায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

লোকাল বয় মিশু, বিউটি কুইন হিমি

আপডেট টাইম : ০৪:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০