ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সপরিবারে করোনায় আক্রান্ত তমা মির্জা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। ভয়ংকর পরিস্থিতির মধ্যে সময় পার করছে মানুষ। এর মধ্যে শোবিজ জগতের অনেকেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। সুস্থও হয়ে উঠেছেন কেউ কেউ। এবার ‍দুঃসংবাদ দিলেন ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা।

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। তিনি শুধু একা নন, তার পরিবারের সকলেই আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

তমা মির্জা বলেন, ‘বাবা ও পারিবারিক ড্রাইভার ১০ দিন আগে করোনায় আক্রান্ত হন। আমার ছোট ভাই ৭ দিন আগে করোনায় আক্রান্ত হয়। মায়েরও করোনা পজিটিভ আসে। শুক্রবার (১০ জুলাই) সকালে আমারও করোনা রেজাল্ট পজিটিভ এসেছে।’

তমা জানান, সপরিবারে বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন তারা। ইতোমধ্যে তার ড্রাইভার ও ছোটভাই সুস্থ হয়ে উঠছেন। পুরো পরিবারের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তমা মির্জা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সপরিবারে করোনায় আক্রান্ত তমা মির্জা

আপডেট টাইম : ১০:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০