ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অনলাইনে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল লোক নাট্যদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারীকে পরাভূত করে আবার জাগবে মঞ্চ’- এ প্রত্যয় ব্যক্ত করে দেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোক নাট্যদল (বনানী) দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার (৬ জুলাই) প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিটের অনলাইন অনুষ্ঠান আয়োজন করে। দলের সিনিয়র সদস্য মুজাহিদুল হক লেনিনের উপস্থাপনায় এ আয়োজনে দেশের বিশিষ্ট নাট্যজনদের অংশগ্রহণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় নাট্যজন আইটিআই’র সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলির সদস্য নাট্যকার নির্দেশক ও অভিনেতা অনন্ত হিরা।

চলমান বিরূপ পরিস্থিতিতে দেশের জনগণের দুঃখ কষ্ট লাঘবের আহ্বান জানিয়ে দলের সিনিয়র সদস্য নূর তাজমিন নীরের রবীন্দ্র সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করার পর লোক নাট্যদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল হারুন স্বাগত বক্তব্য রাখেন এবং দল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোক নাট্যদলের (বনানী) সভাপতি অভিজিৎ চৌধুরী। সমগ্র আয়োজনে দেশে ও দেশের বাইরে বসবাসকারী লোক নাট্যদলের সদস্যরা যুক্ত ছিলেন।অনুষ্ঠানে যুক্ত সম্মানিত অতিথিরা বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার করে এ ধরনের আয়োজনের জন্য লোক নাট্যদলকে সাধুবাদ জানিয়ে প্রতিষ্ঠার ৩৯ বছর পেরিয়ে ৪০-এ পা রাখায় প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত যুক্ত দলের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার দেশের সাংস্কৃতিক অংগনের চলমান স্হবিরতায় নাট্যদলগুলোর করণীয় সম্পর্কে মূল্যবান পরামর্শ প্রদান করে এ সময়ে নাট্যকর্মীদের হতাশা কাটিয়ে ভবিষ্যতে ভালো নাটক মঞ্চায়নে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ তাঁর বক্তব্যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মঞ্চ নাটককে আমাদের অন্যতম প্রধান অর্জন মর্মে উল্লেখ করে ৩৯ বছর ধরে এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক নাট্যদলকে ধন্যবাদ জানান।
আলোচনা পর্বে বক্তব্যের মাঝে দলের ২৮ টি প্রযোজনা থেকে কয়েকটি নাটকের ভিডিও ক্লিপ দেখানো হয়। আলোচনার শেষ পর্যায়ে লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধূরী দেশের সংগীত অঙ্গনে সবার প্রিয় খ্যাতিমান শিল্পী এন্ড্রু কিশোরের আকস্মিক প্রয়াণে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এ আয়োজনে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রিত অতিথিসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ও দুর্যোগকালে থিয়েটারের স্বজনদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের বাইরে থেকে বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদ, নাট্যজন ম হামিদ ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস লোক নাট্যদলকে শুভেচ্ছা জানান।সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই পর্তুগালের লিসবন থেকে দলের সিনিয়র সদস্য মোস্তফা আনোয়ার স্বপন সারাবিশ্বে শান্তির আহ্বান জানিয়ে তার রচিত শান্তির গান পরিবেশন করেন। অনুষ্ঠানে পাঠাভিনয়ে অংশ নেন দলের সর্বশেষ প্রযোজনা ‘ঠিকানা’ নাটক থেকে ড. প্রণবানন্দ চক্রবর্ত্তী ও হাফিজুর রহমান এবং দলের অন্যতম জনপ্রিয় প্রযোজনা দেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক কঞ্জুস থেকে অংশ নেন আবদুল্লাহ আল হারুন ও সামসাদ বেগম। সংগীত পর্বে লোক নাট্যদলের সংগীত বিভাগের সদস্য বিশিষ্ট শিল্পী প্রদীপ সরকার ৩টি গান ও সামসাদ বেগম ১টি গান পরিবেশন করেন। মুজাহিদুল হক লেনিন প্রয়াত এন্ড্রু কিশোর কে স্মরণ করে ‘হায়রে মানুষ রঙ্গিন ফানুস’ গানটি গেয়ে শুনান। পরিশেষে দলের সভাপতি অভিজিৎ চৌধুরী দেশের গান ‘আমি বাংলার গান গাই’ পরিবেশন এর মাধ্যমে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এতক্ষণ ধরে অনুষ্ঠানে থাকার জন্য সকলকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অনলাইনে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল লোক নাট্যদল

আপডেট টাইম : ০২:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০