ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বাজিমাত দেশি গার্লের ম্যাট্রিক্স-৪ -এ প্রিয়াঙ্কা চোপড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কোনো অজানা কারণে বলিউড থেকে তার কাছে বড় বাজেটের ছবির অফার যায় না। দেশে তার শেষ ছবি মুক্তি পেয়েছে ‘দ্য স্কাই ইজ পিংক’। আগামীদিনে কোনো হিন্দি ছবি হাতে আছে বলেও শোনা যাচ্ছে না। এই মুহূর্তে করোনা সংক্রমণের জন্যে বন্ধ রয়েছে তার সফর। ফলে কবে ফের দেশে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া তা নিয়ে কারো কাছে কোনো স্পষ্ট ধারণা নেই।

তবে এই লকডাউনের সংকটেও যে তার হলিউড ক্যারিয়ারে কোনো বাধা আসেনি তা স্পষ্ট সাম্প্রতিক ঘোষণায়। জানা গিয়েছে, প্রখ্যাত হলিউড অভিনেতা কিয়ানু রিভসের সঙ্গে ছবিতে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা। জনপ্রিয় ফ্রাঞ্চাইজ ‘ম্যাট্রিক্স-৪’-এ দেখা যাবে দেশি গার্লকে।

এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে ক্যারি অ্যানি মস, ইয়াহায়া আব্দুল মাতিন ২ এবং নীল প্যাট্রিক হ্যারিসকে। মার্চ মাসে করোনা সংক্রমণ থাবা বসানোর পর বন্ধ রাখতে হয়েছিল শুটিংয়ের কাজ। তবে জানা গিয়েছে সম্প্রতি বার্লিনে ফের শুটিং শুরু হয়েছে এই ছবির।

এই সিরিজের প্রথম ছবি মুক্তি পায় ১৯৯৯ সালে। প্রধান চরিত্র নিও-র ভূমিকায় আত্মপ্রকাশ করেন কিয়ানু রিভস। ২১ বছর পর ফের সেই কিংবদন্তী চরিত্রে ফিরতে চলেছেন অভিনেতা। ২০২২ সালের ১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ‘ম্যাট্রিক্স-৪’-এর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাজিমাত দেশি গার্লের ম্যাট্রিক্স-৪ -এ প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট টাইম : ০৪:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০