ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেনো ফ্লোর ভাড়া করলেন সালমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যে ছবি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, তা পিছিয়ে দীপাবলি হয়েছে। আর তা আসতে মোটে চার মাস বাকি। অতএব, তোড়জোড় শুরু করে দিয়েছেন সালমান খান। অগস্টেই ‘রাধে’র শুটিং শুরু করতে চলেছেন অভিনেতা। তার জন্য মেহবুব স্টুডিওর একটি ফ্লোরও ভাড়া করেছেন।

করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল ‘রাধে’র শুটিং। এই ছবির কিছু অংশের জন্য থাইল্যান্ড যাওয়ারও কথা ছিল। পরিচালক প্রভু দেবাকে ফের নতুন করে সিকোয়েন্স সাজাতে হয়েছে।

আগস্ট-সেপ্টেম্বর থেকে হল খোলার সম্ভাবনা রয়েছে। তা মাথায় রেখেই প্রযোজক-পরিচালকেরা ছবি রিলিজ়ের পরিকল্পনা করছেন। দীপাবলিতে অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে। এখন যা পরিস্থিতি, কেউ কারো জন্য রিলিজ় ডেট ছেড়ে দেবে না।

উপরন্তু সালমানের সঙ্গে অক্ষয়ের সম্পর্কও ভাল নয়। ‘সূর্যবংশী’ মুক্তির জন্য তৈরি কিন্তু ‘রাধে’র শুটিং বাকি। যদিও লকডাউনে সালমান তার ছবির পোস্ট প্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কেনো ফ্লোর ভাড়া করলেন সালমান

আপডেট টাইম : ০২:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০