ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনে সংকটময় সময় পার করছেন তিনি। স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সম্পর্কের ইতি টানার পথে নাকি হাঁটছেন অগ্নি খ্যাত এই নায়িকা। বর্তমানে স্বামীর কাছ থেকে আলাদাও থাকছেন তিনি।

মাহির একাধিক ঘনিষ্টসূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ পাচ্ছিলো। কিছু গণমাধ্যমে এ নিয়ে গুজব-গুঞ্জনের সংবাদও প্রকাশ হয়েছে। যা সিনেমাপাড়ায় দুশ্চিন্তার জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি। জানিয়েছিলেন, ভালো আছে তার সংসার। তবু গুঞ্জন যেন থামবার নয়।

তবে সেই গুঞ্জনে আবারও জল ঢেলে দিলেন মাহি। আজ ৭ জুলাই তার স্বামী অপুর জন্মদিন। এদিনে স্বামীর সঙ্গে তরতাজা একটি সেলফি পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও। আজ নিজের ফেসবুকে ছবিটি পোস্ট করেন মাহি।

এদিকে এ নায়িকার এক ঘনিষ্ট সূত্রে জানা গেল, স্বামী অপুর সঙ্গে বেশ ভালো আছেন মাহি। আর দশটা দম্পতির মতোই তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে মতানৈক্য হয়। তর্ক হয়। সেগুলো মিটেও যায়। মাহির কাজের প্রতি অপুর সমর্থন ও শ্রদ্ধা শুরু থেকেই ছিলো। অপুর প্রতিও স্ত্রী হিসেবে দায়িত্বশীল মাহি।

এদিকে মাহি ব্যস্ত রয়েছেন কিছু সিনেমা নিয়ে। তারমধ্যে আছে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আনন্দ অশ্রু’। এখানে ‘পোড়ামন’ ছবির নায়ক সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। আর সিয়াম আহমেদের বিপরীতে মাহি কাজ করছেন রায়হান রাফির ‘স্বপ্নবাজি’ ছবিতে।

পাশাপাশি নতুন করে তিনি কাজ শুরু করবেন ‘নবাব এলএলবি’ নামের সিনেমায়। চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন। আর এ ছবির মধ্য দিয়ে মাহিকে দীর্ঘদিন পর দেখা যাবে শাকিব খানের বিপরীতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাহি

আপডেট টাইম : ০৫:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০