ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

করোনায় আক্রান্ত অভিনেত্রী সুমলতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের বিজেপি’র হেভিওয়েট নেত্রী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের পর আরও এক সাংসদ-অভিনেত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। সোমবার কর্নাটকের সাংসদ অভিনেত্রী সুমলতা অম্বরীশের  করোনা ধরা পড়েছে। সুমলতা এদিন নিজেই ঘোষণা করেন, তিনি কভিড-১৯ পজিটিভ। রিপোর্ট পজিটিভ জানার পরেই বাড়িতে কোয়ারানটিনে থেকে চিকিত্‍‌সা করাচ্ছেন।

কর্নাটকের মন্ড্যার সাংসদ এদিন বলেন, ‘গত শনিবারই (৪ জুলাই) আমার মৃদু উপসর্গ দেখা দেয়। সারাদিন ধরে মাথাব্যথা করছিল। সেইসঙ্গে গলায় খুসখুসানি ছিল। উপসর্গ ভালো না ঠেকায় কভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নিই। রবিবার টেস্ট করালে, সোমবার রিপোর্ট পজিটিভ আসে।’ চারপাশে করোনা সংক্রমণের মধ্যেও নিজের কেন্দ্রে চষে বেরিয়েছেন সুমলতা অম্বরীশ। তাঁর ধারণা, এই ঘোরাঘুরির কারণে তিনি ভাইরাস সংক্রামিত হয়েছেন।

অভিনেভীর কথায়, ‘ঈশ্বরের কৃপায় আমার ইমিউনিটি শক্তি যথেষ্ট ভালো। আমি আশাবাদী, আপনাদের আশীর্বাদে খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।’ গত কয়েক দিনে কার কার সান্নিধ্যে এসেছেন, সরকারি কর্তৃপক্ষকে তার বিশদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন অম্বরীশ।

তিনি ব্যক্তিগত ভাবেও আবেদন জানিয়েছেন, গত কয়েক দিনে তাঁর সঙ্গে যাদের দেখা হয়েছে, তাঁরা যেন সামান্য লক্ষণেও করোনা টেস্ট করিয়ে নেন। কর্নাটকের এই সাংসদ-অভিনেত্রীর কথায়, এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে, পরীক্ষা করোনাটা জরুরি। সূত্র-এইসময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনায় আক্রান্ত অভিনেত্রী সুমলতা

আপডেট টাইম : ০২:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০