ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

একসঙ্গে হৃতিক-প্রভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • ৪১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাহুবলি’ সিনেমাখ্যাত তারকা প্রভাস ও বলিউড সুপারস্টার হৃতিক রোশান। এবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় এই দুই অভিনেতা।

সম্প্রতি গুঞ্জন শোনা যায়, প্রভাসকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চাইছেন ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমাখ্যাত নির্মাতা ওম রাউত। ইতোমধ্যে এই অভিনেতাকে প্লট শুনিয়েছেন তিনি। প্রভাস এটি পছন্দও করেছেন। খুব শিগগির চিত্রনাট্যের কাজ শেষ হবে।

এরই মধ্যে নতুন গুঞ্জন— বড় বাজেটের এই সিনেমায় প্রভাসের পাশাপাশি অভিনয় করবেন হৃতিক রোশান। যদিও এই বিষয়ে নির্মাতা এবং এই দুই অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

তবে প্রভাস ও হৃতিককে নিয়ে সিনেমার গুঞ্জন এটিই প্রথম নয়। এর আগে প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে তৈরি সিনেমায় তাদের অভিনয়ের গুঞ্জন শোনা যায়। তবে এখন পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহো’। বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি এটি। তবে হৃতিকের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ওয়ার’ ব্লকবাস্টার হয়। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন টাইগার শ্রফ।

প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়া নাগ অশ্বিনের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘প্রভাস ২০’। অন্যদিকে ‘কৃষ ফোর’ সিনেমায় দেখা যাবে হৃতিক রোশানকে। এটি পরিচালনা করবেন এই অভিনেতার বাবা রাকেশ রোশান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

একসঙ্গে হৃতিক-প্রভাস

আপডেট টাইম : ০২:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০