ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ভেঙে পড়লে চলবে না -অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অনেক শোবিজ তারকাই কাজ শুরু করেছেন। তবে বেশিরভাগই এই সময়ে নিরাপত্তার কথা ভেবে কাজ করতে নারাজ। সেই দলে রয়েছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও। এখনই কাজে ফিরতে চান না তিনি। তবে চলচ্চিত্রাঙ্গনের বেশিরভাগ মানুষেরা কাজহীন সময় পার করছেন। এতে অনেকে হতাশায় ভুগছেন। এই দুঃসময়ে হতাশ না হয়ে মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন, গত চার মাস ধরে ঘরে বসে আছি।

বিশেষ করে আমরা যারা মিডিয়ার মানুষ, তারা কাজ থেকে দূরে আছি। আমাদের ভবিষ্যৎ কী, তা বলতে পারছি না। কবে শুরু হবে কাজ, কীভাবে শুরু হবে কিছুই বলতে পারছি না। তবু এতে ভেঙে পড়লে চলবে না। হতাশ হওয়ারও কিছু নেই। কারণ আমরা সবাই এখনও বেঁচে আছি। সুস্থ আছি। পরিবার নিয়ে আছি। এটাই বা কম কীসের! কাজ না থাকায় অনেকেই অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় পড়েছেন। টাকা আমাদের অনেক বেশি প্রয়োজন। কিন্তু জীবনের থেকে বেশি নয়। অপু বিশ্বাস আরো বলেন, বলিউডের সুশান্ত সিং রাজপুত। নামটি আমাদের সবার জানা। কি হয়েছে সেটাও আমাদের জানা। এরকম অনেক শিল্পী আছেন, যাদের আমরা চিনি বা চিনি না। এদের অনেকে হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি তাদের বলবো আমরা বেঁচে আছি ভালো আছি। হতাশ হয়ে লাভ নেই। বেঁচে থাকলে আরো অনেক ভালো কাজ আমরা আগামীতে করতে পারবো। চলতি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন করোনা পরিস্থিতি চলছে। কঠিন সময় পার করছি আমরা। তবে এ সময় বেশিদিন থাকবে না। এই মুহূর্তে আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। চাওয়া শুধু ভালো থাকবো, সুস্থ থাকবো। সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। দুশ্চিন্তার কিছু নেই। অপু বাসায় কেমন সময় কাটাচ্ছেন? উত্তরে এ নায়িকা বলেন, বাসায় অবসর সময়টা উপভোগ করার চেষ্টা করছি। আমার ছেলে জয় কে নিয়ে সুন্দর সময় কাটে আমার। এর বাইরে ছবি দেখছি। শরীরচর্চা করছি। টুকটাক কাজ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভেঙে পড়লে চলবে না -অপু বিশ্বাস

আপডেট টাইম : ১০:০০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০