ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সব গুঞ্জন এড়িয়ে এলোমেলো বাতাসে উড়ছেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিলো চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার খবরে। ছড়িয়েছিলো, ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় গর্ভবতী ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলীর রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিলো।

মিডিয়াতে অবিবাহিত বলে পরিচিত বুবলীর মা হওয়ার গুঞ্জন বেশ রসালো গল্পের খোরাক যুগিয়েছে।

অনেকে বুবলীর সন্তানের বাবা হিসেবে ঢালিউডের শীর্ষ নায়কের নাম টেনে এনেছেন। এতে করে কুমারী বুবলীর মা হওয়ার গল্পকে দিয়েছে আলাদা টুইস্ট। ঢালিউড সংশ্লিষ্ট অনেকেই হঠাৎ একদিন সন্তান কোলে নিয়ে হাজির হবেন বুবলী এমন মুখরোচক গল্প বলে যাচ্ছেন। এজন্যই তিনি নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছেন।

তবে এ নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। তিনি রয়েছেন নিজের মতো। হঠাৎ করে উদয় হন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি-দুটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সম্পর্কটা জিইয়ে রাখেন। তেমনি করে আজ ৬ জুলাই একটি ছবি পোস্ট করলেন। যেখানে রোদচশমা চোখে হলুদ পোশাকে হলদে পরী হয়ে ধরা দিয়েছেন। বাতাসে উড়ছে তার চুল ও পোশাক। মজা করে ক্যাপশনও দিয়েছেন, ‘এলোমেলো বাতাসে….’!

বৈকি! একে তো সিনেমার দুর্দিন যাচ্ছে। তার উপর নানা গুজব-গুঞ্জনের মুখে ক্যারিয়ারজুড়েও এলোমেলো বাতাস বইছে বুবলীর। সেই এলোমেলো বাতাসকে বশে আনতে পারবেন কি নায়িকা? সেই জবাব সময়ের হাতেই তোলা থাক।

আপাতত জানা গেল, করোনার জন্য ঘরবন্দী সময় কাটাচ্ছেন বুবলী। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবেন শুটিংয়ে। বর্তমানে তার হাতে রয়েছে ‘ক্যাসিনো’ সিনেমার কাজ। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে তার নায়ক নিরব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সব গুঞ্জন এড়িয়ে এলোমেলো বাতাসে উড়ছেন বুবলী

আপডেট টাইম : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০